খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি কয়েক কোটি টাকা

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি কয়েক কোটি টাকা
প্রিন্ট
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি কয়েক কোটি টাকাখাগড়াছড়ি পৌর এলাকার কলাবাগানে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাঠের দোকান ও আসবাবপত্র তৈরির কারখানাসহ ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।শুক্রবার (৬ নভেম্বর) ভোররাত পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভানোর কাজে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন।খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, কাঠ ও টিনের তৈরি স্থাপনাগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেশি সময় লাগে।অগ্নিকাণ্ডে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি একটি টমটম অটোরিকশাও পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।এদিকে, আকস্মিক এই অগ্নিকাণ্ডে ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। তাঁদের ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ এখনো সম্পন্ন হয়নি।
শেয়ার করুন-