নির্বাচন

গাজিয়ারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাইফুল ইসলাম নিলয়
22 Aug 2026

গাজিয়ারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাইফুল ইসলাম নিলয়

উৎসবমুখর পরিবেশে ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে গাজিয়ারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম নিলয়।​আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কমিটি গঠন সংক্রান্ত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ও প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।​ভোটাভুটি শেষে সাইফুল ইসলাম নিলয় বিজয়ী হিসেবে নির্বাচিত হন। নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।​অনুষ্ঠানে বক্তারা বলেন, গাজিয়ারণ সরক

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
20 Aug 2026

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি নির্বাচনের ফল অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংসদ সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন।ভোট

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ৩ কারণ জানালেন রুমিন ফারহানা
20 Aug 2026

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ৩ কারণ জানালেন রুমিন ফারহানা

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকার তিনটি কারণ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনকে ‘অর্থহীন’ ও ‘প্রহসনের’ বলে মন্তব্য করে তিনি বলেছেন, ফল আগে থেকেই নিশ্চিত থাকা, সর্বজনগ্রহণযোগ্য অরাজনৈতিক প্রার্থী না থাকা এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে বিএনপির অবস্থানের কারণে তিনি ভোট দেননি।বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণমাধ্যমের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করেন রুমিন ফারহানা।প্রথম কারণ হিসেবে তিনি নির্বাচনের ফল নিয়

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি, তারা কারা?
20 Aug 2026

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি, তারা কারা?

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি, পরিচয় জানা গেছে তিনজনেরদীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ছয়জন সংসদ সদস্য। মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩৪৩ জন। তবে ভোট না দেওয়া ছয় এমপির মধ্যে এখন পর্যন্ত তিনজনের পরিচয় জানা গেছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মোট ৩৪৯টি ব্যালট পেপ

রাষ্ট্রপতি নির্বাচন প্রস্তুতি শুরু, ইসির হাতে এমপিদের ভোটার তালিকা
06 Aug 2026

রাষ্ট্রপতি নির্বাচন প্রস্তুতি শুরু, ইসির হাতে এমপিদের ভোটার তালিকা

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের হাতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পৌঁছেছে। কমিশনের অনুরোধের পর জাতীয় সংসদ সচিবালয় এই তালিকা সরবরাহ করেছে বলে ইসি সূত্রে জানা গেছে।সূত্র জানায়, ভোটার তালিকা পাওয়ার পর এখন নির্বাচন কমিশনের পরবর্তী কাজ হলো রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করা। যদিও এখনো নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হয়নি। কমিশন শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।গত ২৪ জুলাই রাষ

নীল অর্থনীতিতে তারুণ্যের অঙ্গীকার, মেরিটাইম প্রফেশনালস অ্যাসোসিয়েশনের কমিটিতে পাকুন্দিয়ার সন্তান নাহিয়ান।
01 Aug 2026

নীল অর্থনীতিতে তারুণ্যের অঙ্গীকার, মেরিটাইম প্রফেশনালস অ্যাসোসিয়েশনের কমিটিতে পাকুন্দিয়ার সন্তান নাহিয়ান।

​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দেশপ্রেম ও দূরদর্শী আদর্শে উজ্জীবিত হয়ে দেশের সামুদ্রিক খাত, সমুদ্রবন্দর, নৌপরিবহন, শিপিং, মেরিন ইঞ্জিনিয়ারিং এবং লজিস্টিকস খাতের অভিজ্ঞ পেশাজীবীদের সমন্বয়ে গঠন করা হয়েছে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’ (AMPB)-এর নতুন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। দেশের অন্যতম সম্ভাবনাময় ব্লু-ইকোনমি বা নীল অর্থনীতি এবং জাতীয় নৌ-বাণিজ্য খাতকে আন্তর্জাতিক মানের বিশ্বস্ততায় রূপান্তরের লক্ষ্যে গঠিত এই পেশাজীবী সংগঠনে স্থান পেয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপ