ধর্ম

ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন
29 Aug 2026

ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন

চট্টগ্রাম ১১ রবিউল আউয়াল থেকে ১৪ রবিউল আউয়াল (২৫ থেকে ২৮ আগস্ট ২০২৬ খ্রি.) পর্যন্ত ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে আশেকানে পাক পঞ্জেতন রজা নূরীয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সেমিনারের বিভিন্ন অধিবেশনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আগমন, আদর্শ ও শিক্ষা এবং মিলাদুন্নাবী (সা.) এর তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। প্রতিদিনের অধিবেশনে সভাপতিত্ব করেন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন নূরী আল কুরাইশী (মা.জি.আ

মৃত্যুর আগেই ‘চল্লিশা’: ৫ হাজার অসহায় মানুষকে নিজ হাতে খাওয়ালেন কিশোরগঞ্জের দম্পতি।
29 Aug 2026

মৃত্যুর আগেই ‘চল্লিশা’: ৫ হাজার অসহায় মানুষকে নিজ হাতে খাওয়ালেন কিশোরগঞ্জের দম্পতি।

মৃত্যুর পর স্বজন ও প্রতিবেশীদের দাওয়াত করে ‘চল্লিশা’ বা কুলখানির আয়োজন আমাদের সমাজের এক শতাব্দী প্রাচীন প্রথা। কিন্তু মরণোত্তর সেই প্রথার প্রথাগত ছক ভেঙে দিয়ে এক অভূতপূর্ব ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার এক দম্পতি। মৃত্যুর পর নয়, জীবিত থাকা অবস্থাতেই নিজেদের ‘চল্লিশা’র আয়োজন করে প্রায় পাঁচ হাজার অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মুখে তৃপ্তির আহার তুলে দিলেন তারা। ​উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজীপুর গ্রামের রফিকুল ইসলাম (৬২) ও তাঁর স্ত্রী বেগম আক্তার (৫৫) দম্পতি

নওগাঁর বদলগাছীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবি পালিত
26 Aug 2026

নওগাঁর বদলগাছীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবি পালিত

নওগাঁর বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে এলাকার বিশিষ্ট ওলামায়ে কেরাম ও সুধিজনদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হয়েছে।২৬-০৮-২০২৬ ইং তারিখ বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য দেন বদলগাছী ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আলআমিন সরদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যথাক্রমে বদলগাছী থানার ওসি মুহম্মদ রুহুল আমিন ও উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি মোঃ জাকির হোসেন চৌধু

মাজার ধ্বংসের চেষ্টা হলে এবার আর নীরব থাকব না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
26 Aug 2026

মাজার ধ্বংসের চেষ্টা হলে এবার আর নীরব থাকব না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মাজার ধ্বংসের চেষ্টা হলে এবার আর নীরব থাকব না: পানিসম্পদ প্রতিমন্ত্রীদেবীগঞ্জ (পঞ্চগড় )প্রতিনিধি:“কোনো মাজার ধ্বংস করা হলে আমরা ঘরে বসে থাকব না”—দৃঢ় হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশে কোনো মাজার, পীরের তরিকা কিংবা ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না।বুধবার (২৬ আগস্ট) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে আহলে সুন্নত ওয়াল জামা’য়াত আয়োজিত জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফরহাদ হোসেন আজাদ বলেন, গত অন্তর্বর্তী স

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ, শান্তি ও সম্প্রীতির আহ্বান
26 Aug 2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ, শান্তি ও সম্প্রীতির আহ্বান

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে দৈনিক উন্নয়নে বাংলাদেশ পরিবার।মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আগমন মানবসভ্যতার ইতিহাসে শান্তি, সাম্য, ন্যায়বিচার ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। তাঁর জীবনাদর্শ মানুষকে হিংসা-বিদ্বেষ, অন্যায় ও বিভেদ পরিহার করে সত্য, ন্যায়, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের পথে চলার শিক্ষা দেয়।পবিত্র এই দিনে মহানবী (সা.)-এর আদর্শ ও শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করার আহ্বান জানিয়েছ

মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস
25 Aug 2026

মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ তরুণ প্রজন্মের জন্য নৈতিকতা, মানবিকতা ও দায়িত্বশীলতার অনন্য প্রেরণার উৎস হতে পারে। তাঁর সততা, ধৈর্য, সহমর্মিতা, ন্যায়পরায়ণতা ও মানুষের প্রতি ভালোবাসার শিক্ষা অনুসরণের মাধ্যমে তরুণরা নিজেদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবীর জীবনাদর্শ নিয়ে আলোচনায় আলেম ও ইসলামী চিন্তাবিদরা তরুণ প্রজন্মের নৈতিক ও মানবিক বিকাশে তাঁর শিক্ষার গুরুত্ব তুলে ধরেছেন।ইসলামের ইতিহাস অনুযায়ী, মহানবী (সা.) শৈশব ও কৈশোর থেকেই সততা

মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির
25 Aug 2026

মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান তিনি।মঙ্গলবার (২৫ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।রাষ্ট্রপতি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আগমন মানবজাতির ইত

বন্দরে ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে জশনে জুলুস
23 Aug 2026

বন্দরে ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে জশনে জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মিছিল, মিলাদ মাহফিল, দরুদ ও সালাম এবং বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।রোববার (২৩ আগস্ট) বেলা ৩টায় মদনগঞ্জ বটতলা থেকে ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-আবেদীর নেতৃত্বে জশনে জুলুসের মিছিল বের হয়। মিছিলটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থান সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।পরে সেখানে আলোচনা সভা, পবিত্র মিলাদ মাহফিল, দরুদ ও সালাম এবং বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

ফরজ গোসলের নিয়ত না থাকলে কী হবে?
06 Aug 2026

ফরজ গোসলের নিয়ত না থাকলে কী হবে?

অনেকের মনেই প্রশ্ন জাগে, ফরজ গোসলের কথা মনে না রেখেই যদি দৈনন্দিন অভ্যাস অনুযায়ী গোসল করা হয়, কুলি করা হয়, নাকে পানি দেওয়া হয় এবং পুরো শরীর ভালোভাবে ধুয়ে নেওয়া হয়, তাহলে কি সেই গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জিত হবে? নাকি আবার নতুন করে ফরজ গোসল করতে হবে?ইসলামী শরিয়তে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। ফিকহবিদদের মতে, ফরজ গোসলের জন্য নির্ধারিত ফরজ কাজগুলো যথাযথভাবে সম্পন্ন হলে নিয়ত মুখে উচ্চারণ না করা বা গোসলের সময় ফরজ গোসলের কথা মনে না থাকলেও গোসল সহিহ হয়ে যায়।ফরজ গোসলের তিনটি ফরজইসলামী বিধান অনুযায়ী ফ

৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বদলে যাচ্ছে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ
04 Aug 2026

৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বদলে যাচ্ছে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ

উপমহাদেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী ঈদুল ফিতরের জামাতের স্থান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানকে আধুনিক ও আরও দর্শনীয় করে গড়ে তুলতে ৬ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের অবকাঠামোগত নানা সীমাবদ্ধতা দূর হবে এবং ঈদের জামাতে অংশ নেওয়া লাখো মুসল্লি আধুনিক সুযোগ-সুবিধা পাবেন।জানা গেছে, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের উদ্যোগে অনুমোদিত এই প্রকল্পের আওতায় ঈদগাহ ময়দানের ড্রেনেজ ও সুয়ারেজ ব্যবস্থা আধুনিকায়ন, বড় পরিসরের ওজুখানা নির্মাণ,