সড়ক ও জনপথ

নবীগঞ্জ মেলায় জনদুর্ভোগ, নিরাপত্তা ও নৌযানে অতিরিক্ত যাত্রী নিয়ে ক্ষোভ
28 Aug 2026

নবীগঞ্জ মেলায় জনদুর্ভোগ, নিরাপত্তা ও নৌযানে অতিরিক্ত যাত্রী নিয়ে ক্ষোভ

ঐতিহাসিক কদম রসূল দরগাহ শরীফ উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী নবীগঞ্জ মেলায় এসে যাতায়াতের ভোগান্তি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দর্শনার্থীরা। বিপুল মানুষের সমাগমে অপ্রশস্ত সড়কে যানজট, নৌযানে অতিরিক্ত যাত্রী পরিবহন এবং চুরি-পকেটমারির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন তারা।মেলা প্রাঙ্গণ ঘুরে এবং দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নবীগঞ্জ জেটি সংলগ্ন সড়কটি তুলনামূলক সরু হওয়ায় মেলায় আসা মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে সড়কটিতে মানুষের জটলা ও যানজটের সৃষ্টি হচ্ছে। অনেক সময় পাশাপা

অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণে পাঁচ দফা দাবি, গুলশানে ‘গণজাগরণ সমাবেশ’
28 Aug 2026

অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণে পাঁচ দফা দাবি, গুলশানে ‘গণজাগরণ সমাবেশ’

রাজধানীতে অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ, যানজট কমানো এবং নিরাপদ বিকল্প গণপরিবহন নিশ্চিত করার দাবিতে পাঁচ দফা তুলে ধরেছেন গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনের বাসিন্দারা। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে গুলশান-২ চত্বরে আয়োজিত ‘গণজাগরণ সমাবেশ’ থেকে এসব দাবি জানানো হয়।গুলশান সোসাইটির উদ্যোগে আয়োজিত সমাবেশে সংগঠনটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, তাদের আন্দোলন অটোরিকশা কিংবা চালকদের জীবিকার বিরুদ্ধে নয়। মূল উদ্দেশ্য নিরাপদ ও সুশৃঙ্খল সড়কব্যবস্থা নিশ্চিত করা। এজন্য সব ধরনের যানবাহনকে নিয়ন্ত্রিত ব্যবস্থার আওতা

সিলেটের আখালিয়ায় সড়কই ডাম্পিং স্টেশন, দুর্গন্ধে চরম ভোগান্তি
25 Aug 2026

সিলেটের আখালিয়ায় সড়কই ডাম্পিং স্টেশন, দুর্গন্ধে চরম ভোগান্তি

সিলেট নগরের আখালিয়া মাউন্ট এডোরা হাস্পাতালের পাশে, সিলেট-সুনামগঞ্জ সড়কের ওপর থেকেই বর্জ্য ডাম্পিং স্টেশন কার্যক্রম পরিচালনা করছে সিটি কর্পোরেশন। ফলে ময়লা-আবর্জনার দুর্গন্ধে নাকাল পথচারী ও সাধারণ মানুষ।প্রতিদিন সকাল হলেই নগরীর ৮, ৯, ও ৩৭, নং ওয়ার্ডের ভ্যান সার্ভিস কর্মীরা বাসাবাড়ি থেকে সংগ্রহ করা ময়লা-আবর্জনা ভ্যানে করে আখালিয়ার সিলেট-সুনামগঞ্জ সড়কের ওপর জড়ো হতে থাকেন। দুপুরের দিকে সিটি কর্পোরেশনের আবর্জনা ট্রাক বর্জ্যগুলো নিতে আসলে সড়কের এক ল্যান বন্ধ করে শুরু হয় আনলোড ও স্থানান্তর কার্যক্রম। কখ

AI দিয়ে ধরা হবে ট্রাফিক আইন ভঙ্গ
18 Aug 2026

AI দিয়ে ধরা হবে ট্রাফিক আইন ভঙ্গ

সড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলে এখন আর শুধু পুলিশের নজরে পড়ার বিষয় নয়; কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমেও শনাক্ত হবে অনিয়ম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এআইভিত্তিক অটোমেটিক ফাইন ব্যবস্থা।নতুন ব্যবস্থায় মহাসড়কে স্থাপন করা ক্যামেরার মাধ্যমে যানবাহনের বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করার পরিকল্পনা রয়েছে। নির্ধারিত গতিসীমা অতিক্রম, ট্রাফিক সাইন-সিগন্যাল অমান্য, উল্টো পথে গাড়ি চালানো কিংবা নিয়মবহির্ভূত ওভারটেকিংয়ের মতো অনিয়ম প্রযুক্তির মাধ্

রাজধানীর যেসব রুটে চলবে ‘পিংক বাস’
18 Aug 2026

রাজধানীর যেসব রুটে চলবে ‘পিংক বাস’

ঢাকার গণপরিবহনে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ‘মহিলা পিংক বাস সার্ভিস’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। রাজধানীর নয়টি রুটের মোট ১৩৪টি স্টপেজে পর্যায়ক্রমে এ সেবা পরিচালিত হবে। গোলাপি রঙের এসব বাসে চালক, কন্ডাক্টর ও সহকারী হিসেবেও নারীরা দায়িত্ব পালন করবেন।বিআরটিসি জানিয়েছে, প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ রুটগুলোতে ১০টি বাস দিয়ে পিংক বাস সার্ভিসের কার্যক্রম শুরু হয়েছে। ঢাকার বাইরে বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাস এ সেবার আওতায় চল

18 Aug 2026

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৯০ এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে ৪৯০টি আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা স্থাপন করা হয়েছে। একই সঙ্গে চালু করা হয়েছে স্বয়ংক্রিয় জরিমানা বা ‘অটো ফাইন’ ব্যবস্থা। ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত হলে এ ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে আধুনিক এআই ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ বছরেও সংস্কার হয়নি সড়ক, নিজ খরচে মাটি ফেললেন জিন্নাত আলী
10 Aug 2026

১৫ বছরেও সংস্কার হয়নি সড়ক, নিজ খরচে মাটি ফেললেন জিন্নাত আলী

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে ভূঁইয়া বাড়ি জামের মসজিদ পর্যন্ত সড়কটি দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সাম্প্রতিক বৃষ্টিতে এসব গর্তে পানি জমে কাদামাটির সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটিতে ইট বা অন্য কোনো সংস্কারকাজ না হওয়ায় বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। কাদামাটির কারণে পথচারীদের পাশাপাশি শিক্ষার্থী, নারী ও বয়স্

রাস্তা যেন গলার কাঁটা, যানজটে স্থবির কিশোরগঞ্জ শহর
09 Aug 2026

রাস্তা যেন গলার কাঁটা, যানজটে স্থবির কিশোরগঞ্জ শহর

কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর মোড় থেকে স্টেশন রোড হয়ে গাইটাল পর্যন্ত কয়েক কিলোমিটার সড়ক পাড়ি দিতে এখন ঘণ্টার পর ঘণ্টা সময় লাগছে। বৈধ-অবৈধ যানবাহনের চাপ, সড়কের ওপর গড়ে ওঠা স্ট্যান্ড, ফুটপাত দখল এবং ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতায় প্রতিদিনই দুর্ভোগ পোহাচ্ছেন শহরের বাসিন্দারা।সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন জরুরি রোগী ও তাদের স্বজনরা। শহরতলির যশোদলে অবস্থিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার প্রধান সড়কেও দীর্ঘ যানজট লেগে থাকায় মুমূর্ষু রোগী নিয়ে অ্যাম্বুলেন্স কিংবা অটোরিকশায় চলাচল করতে হচ্

‘কত প্রাণ গেলে সচেতন হবে সরকার?’ টঙ্গীতে শিক্ষার্থীদের ক্ষোভ
09 Aug 2026

‘কত প্রাণ গেলে সচেতন হবে সরকার?’ টঙ্গীতে শিক্ষার্থীদের ক্ষোভ

গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় বাসচাপায় এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক ও ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।রোববার (৯ আগস্ট) সকালে মাদ্রাসার শিক্ষার্থীরা গাজীপুরা এলাকার সড়কে অবস্থান নেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। ফলে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।শিক্ষার্থীরা জানান, গত ৮ আগস্ট সড়ক পার হওয়ার সময় বাসচাপায় তাদের এক সহপাঠী নিহ

এক কিলোমিটার সড়কের গর্তে ২০ কিলোমিটার যানজট
08 Aug 2026

এক কিলোমিটার সড়কের গর্তে ২০ কিলোমিটার যানজট

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাত্র এক কিলোমিটার অংশের খানাখন্দে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। ময়নামতি সেনানিবাসসংলগ্ন আমতলী এলাকার ভাঙাচোরা সড়কের কারণে ধীরগতিতে চলছে যানবাহন। এর প্রভাব পড়ছে মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকায়।গত ১৫ দিন ধরে এই অংশে যানজট নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল থেকে আমতলী এলাকাকে কেন্দ্র করে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয় দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনকে।সরেজমিনে

গুইমারায় ফের টিসিবির পণ্য বিক্রি, নতুন প্যাকেজে নেই চাল
05 Aug 2026

গুইমারায় ফের টিসিবির পণ্য বিক্রি, নতুন প্যাকেজে নেই চাল

দীর্ঘ প্রায় দুই মাস বন্ধ থাকার পর খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আবারও শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টা থেকে উপজেলার নির্ধারিত বিক্রয়কেন্দ্রে পণ্য বিক্রি শুরু হলে সকাল থেকেই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শত শত নারী-পুরুষের উপস্থিতিতে এলাকা সরগরম হয়ে ওঠে।সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় খাদ্যপণ্য সংগ্রহের আশায় গুইমারা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা উপকারভোগীরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তাদের জন্য বরাদ্দকৃত পণ্য গ্রহণ করেন। দীর