জাতীয়

চোখের চিকিৎসা করাতে এসে পথেই থেমে গেল শিক্ষিকা রনজিলার জীবন
চোখের চিকিৎসা করাতে স্বামীকে সঙ্গে নিয়ে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন প্রধান শিক্ষক রনজিলা পারভীন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে আবারও বিদ্যালয়ে শিক্ষার্থীদের সামনে দাঁড়ানোর কথা ছিল তার। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে থেমে গেল তার জীবন।শনিবার (২৯ আগস্ট) ভোরে স্বামী আব্দুল মতিনের সঙ্গে ঢাকার গাবতলীতে বাস থেকে নামেন রনজিলা। সেখান থেকে রিকশায় ফার্মগেটের খামারবাড়ি এলাকার ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের উদ্দেশে রওনা হন তারা।পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এ

ই-রিকশা চালুর বিষয়ে যা জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দেশে ব্যাটারিচালিত ই-রিকশা চলাচল নিয়ে আগামী আট থেকে ১০ দিনের মধ্যে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।শনিবার (২৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।প্রতিমন্ত্রী বলেন, ই-রিকশা নিয়ে বিধিমালা তৈরির কাজ চলছে। সরকার বিষয়টিকে একটি নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনতে চায়। এর আগে তিনি জানিয়েছিলেন, নতুন ব্যবস্থ

ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যা কিংবা রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত প্রদর্শনী ও প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক গুমের শিকার ব্যক্তিদের স্মরণ দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে রাজনৈতিকভাবে বিভিন্ন ঘটনা ঘটলে

রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
রাজধানী ঢাকার যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাতটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগস্ট) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানিয়েছেন, বৈঠকে ঢাকার চলমান যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং ব্যবস্থা এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে ব

গ্যাস-বিদ্যুৎ সংকটে জ্বালানি ব্যবস্থায় বহুমুখী চাপ
দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট একে অন্যকে আরও তীব্র করে তুলছে। গ্যাসের ঘাটতিতে বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না। বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা নির্ভর করছে ডিজেলচালিত জেনারেটরের ওপর। এতে শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ডিজেলের চাহিদা কয়েক গুণ বেড়েছে। কিন্তু চাহিদার সঙ্গে সরবরাহ না বাড়ায় কোথাও কোথাও ডিজেলের নীরব ঘাটতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। ফলে গ্যাস, বিদ্যুৎ ও ডিজেল তিন জ্বালানির সংকট এখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে শিল্প, পরিবহন ও নাগরিক জীবনে

মালয়েশিয়ায় কর্মী পাঠাবে ৩৩৮ এজেন্সি, বিনা খরচে যাবেন ১০ হাজার
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম আবার চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন ব্যবস্থায় বাংলাদেশের মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পাবে। একই সঙ্গে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিমানভাড়াসহ সব ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে দেশটির কর্তৃপক্ষ নীতিগতভাবে সম্মত হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়া সরকার সরাসরি বাংলাদেশের ২৫টি রিক্রুটিং এজেন্সি নির

বোয়েসেলের মাধ্যমে বিনামূল্যে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী
বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে বা ‘জিরো কস্টে’ নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ।শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত কর্মীদের বিমান ভাড়াসহ সব ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় পাঠানো হবে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন ও রাষ্ট্রের কল্যাণে তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করবেন। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে তার একমাত্র লক্ষ্য।বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এসব কথা বলেন।রাষ্ট্রপতি বলেন, “রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে আমি দল, সংসদ ও মন্ত্রীপরিষদ থেকে পদত্যাগ করে এসেছি। আমি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ। দলনিরপেক্ষভাবেই আমি আমার দায়িত

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে আরও এক এজেন্সিসহ এবার ৩১২ সাব-এজেন্সির নাম প্রকাশ
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়ায় নতুন করে সরকারি রিক্রুটিং প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং ৩১২টি সাব-এজেন্সির নাম প্রকাশ করা হয়েছে। নতুন তালিকায় মোট ২৬টি মূল এজেন্সির অধীনে এসব সাব-এজেন্সিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) এ তালিকা প্রকাশ করে।নতুন তালিকার উল্লেখযোগ্য দিক হলো, প্রথমবারের মতো বাংলাদেশের সরকারি

সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধিষ্ঠিত হওয়ার পর জাতীয় সংসদে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশের আসনে স্থান পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। এদিন সংসদের নতুন আসন বিন্যাসে এ পরিবর্তন দেখা যায়।এর আগে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশের আসনে বসতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ওই আসনে এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদক

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন তিনি। শুক্রবার (২৮ আগস্ট) ঢাকার রুশ দূতাবাসের বরাতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো অভিনন্দন বার্তায় পুতিন আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। অভিনন্দন বার্তায় রুশ প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও মঙ্গল কামনার পাশা

এভিয়েশন নিরাপত্তায় দক্ষতা বাড়াতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিএফটি প্রশিক্ষণ সম্পন্ন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের (ডিএফটি) ‘এভিয়েশন সিকিউরিটি সুপারভাইজার ট্রেনিং’ সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত পাঁচ কর্মদিবসের এ প্রশিক্ষণে দেশের বিভিন্ন বিমানবন্দরে কর্মরত এভসেক সুপারভাইজার এবং কর্মকর্তাবৃন্দ অংশ নেন। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত প্রশিক্ষণে যুক্তরাজ্য থেকে আসা প্রশিক্ষকরা এভিয়েশন নিরাপত্তার বিভিন্ন গুরুত্বপূর্


