জাতীয়

জেআইসির সেলে তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
ওয়ান ইলেভেন সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের (জেআইসি) একটি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।শনিবার (৮ আগস্ট) ডিজিএফআইয়ের জেআইসি সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।চিফ প্রসিকিউটর বলেন, বিগত সরকার শেখ হাসিনার নেতৃত্বে একটি অমানবিক রাষ্ট্রব্যবস্থা কায়েম করেছিল। ভিন্নমতের মানুষদের দমন করতে ‘আয়

অল্পদিনেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্প শুরু: পানিসম্পদ প্রতিমন্ত্রী
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে টেকনিক্যাল কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। পাশাপাশি বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের কাছ থেকেও পরামর্শ নেওয়া হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই এ মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।শনিবার (৮ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের চিলমারী, উলিপুর, রৌমারী ও রাজীবপুর উপজেলার নদ-নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। পরে চিলমারী বন্দর এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘তিস্তা

চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন তারেক রহমান
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এ সমাবেশের উদ্বোধন করেন তিনি।এর আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন।পরে জাতীয় সংগীত পরিবেশনের পর দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর পরবর্তী কর্মসূচি শুরু হয়। চিকিৎসক সমাবেশ শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহম

জ্বালানি সংকটের দায় আগের অপরিকল্পিত নীতির: প্রধানমন্ত্রী
অতীতে একটি নির্দিষ্ট মহলকে সুবিধা দিতে নেওয়া নানা নীতি ও অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণে বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে দ্রুত ই-হেলথ কার্ডের কার্যক্রম শুরু করা হ

বিশুদ্ধ পানির দাবিতে বন্দরে বিক্ষোভ ও মানববন্ধন, নতুন পাম্প স্থাপনের আল্টিমেটাম
নারায়ণগঞ্জ, ৭ আগস্ট: বিশুদ্ধ পানির সংকট নিরসন, নতুন পানির পাম্প স্থাপন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) অব্যবস্থাপনার প্রতিবাদে বন্দরের ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।শুক্রবার (৭ আগস্ট) সকাল ১১টায় বন্দর প্রেসক্লাবের সামনে সামাজিক সংগঠন অবিচল রাজবাড়ী-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দুই ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।অবিচল রাজবাড়ীর সভাপতি ইকবাল হোসেন রতনের সভাপতিত্বে এবং তরুণ সমাজকর্মী আসিফুজ্জামান দুর্লভের সঞ্চালনায় অনুষ্

শ্যামনগরে দুস্থ ও প্রতিবন্ধীদের হাতে অনুদানের চেক
সাতক্ষীরার শ্যামনগরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান। শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী শাহআলম। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দা

প্রথম দিনেই হাউজফুল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর
আজ (বৃহস্পতিবার) থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক গণভবনে স্থাপিত এ জাদুঘরের উদ্বোধনের প্রথম দিনেই দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সকাল থেকেই জাদুঘরের সামনে ছিল উৎসবমুখর পরিবেশ, আর অল্প সময়ের মধ্যেই দিনের জন্য বরাদ্দ থাকা ৯০০টি টিকিট শেষ হয়ে যায়।টিকিট শেষ হয়ে যাওয়ায় অনেকেই জাদুঘরে প্রবেশ করতে না পেরে হতাশা প্রকাশ করেন। কেউ কেউ টিকিটের সংখ্যা বাড়ানোর দাবি জানান, আবার অনেকে পরদিন এসে জাদুঘর ঘুরে দেখার পরিকল্পনার কথা জ

সরকার পতনের পর শেখ পরিবারের সদস্যরা এখন কে কোথায়?
২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের অধিকাংশ সদস্য দেশ ছেড়ে বিভিন্ন দেশে অবস্থান করছেন। রাজনৈতিক অস্থিরতার পর একে একে দেশ ছাড়েন পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ স্বজনদের বড় একটি অংশ। বিভিন্ন গণমাধ্যম ও দলীয় সূত্রের তথ্যমতে, তাদের অধিকাংশ বর্তমানে ভারতে অবস্থান করছেন। এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়েও রয়েছেন পরিবারের কয়েকজন সদস্য।সরকার থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার ছোট বো

পালানোর সময় হাসিনার সহযাত্রী কারা ছিলেন?
অভ্যুত্থানের চূড়ান্ত পর্বে ৫ আগস্ট রাজধানীর রাজপথ যখন হাজারো বিক্ষোভকারীর উপস্থিতিতে উত্তাল, তখনই দ্রুত বদলে যায় দেশের রাজনৈতিক পরিস্থিতি। বিভিন্ন সামরিক সূত্রের দাবি, ওই দিন ভরদুপুরে সামরিক ব্যবস্থাপনায় দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশত্যাগের পুরো প্রক্রিয়া ছিল কঠোর গোপনীয়তায় পরিচালিত একটি বিশেষ অভিযান।যুগান্তরের অনুসন্ধানে সাবেক ও বর্তমান সামরিক সূত্রের সঙ্গে কথা বলে এ বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তবে এসব তথ্যের বিষয়ে সশস্ত্র বাহিনী বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনুষ্ঠানিক কো

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস: শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের সম্মান জানিয়ে কিশোরগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬'। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান।বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।অনুষ্ঠানের শুরুতে জুলাই

লাল টেলিফোনে শেখ হাসিনার কল শুনলেন তারেক রহমান
রাজধানীর শেরেবাংলা নগরে নবনির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এবং সেখানে সংরক্ষিত জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট আলোকচিত্র, ঐতিহাসিক দলিল, স্মারক ও নানা প্রদর্শনী পরিদর্শন করেন।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।পরিদর্শনের এক পর্যায়ে প্রদর্শনীতে সংরক্ষি

জুলাইয়ের শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে দোয়া মাহফিল
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র কুরআন খতম, বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।বুধবার (৫ আগস্ট) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, জাতীয় মসজিদের ইমাম-মুয়াজ্জিন, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ


