শোক

ঋণের জালে নিভে গেল প্রাণ, ভৈরবে সুদের নির্মম চাপে গৃহবধূর আত্মহত্যা।
ক্ষুদ্র ঋণের কিস্তি আর চড়া সুদের নির্মম চাপে পিষ্ট হয়ে অবশেষে মৃত্যুর অন্ধকার গলিকেই বেছে নিলেন হনুফা বেগম (৪৫) নামের এক গৃহবধূ। রোববার (২৩ অগাস্ট ) সকালে কিশোরগঞ্জের শিল্প ও বন্দরনগরী ভৈরব পৌরসভার ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় এই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। বসতঘরের সিলিং ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে নিজ জীবনাবসান ঘটান তিনি। নিহত হনুফা বেগম ওই এলাকার রিকশা গ্যারেজ মেকার আক্রাম হোসেনের স্ত্রী।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দিনমজুর স্বামী আক্রাম হোসেনের স্বল্প আয় দিয়ে সংসারের নিত্যপ্রয়োজনীয়

হাটহাজারীর মির্জাপুরে জামায়াত নেতা শাহাব উদ্দিনের ইন্তেকাল
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের জামায়াতে ইসলামী নেতা মো. শাহাব উদ্দিন (৫০) ইন্তেকাল করেছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মরহুম শাহাব উদ্দিন মির্জাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বুড়িপুকুর ইউনিটের সহসভাপতি এবং সাবেক ছাত্রনেতা ছিলেন।তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমীর অধ্যাপক আবদুল মালেক চৌধুরী, নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী, সেক্রেটারি মাওলানা সাইফুদ্দিন চৌধুরী, উত্তর অঞ্চল পরিচালক এম এ বাশার,

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।হাসপাতাল কর্তৃপক্ষ রাত পৌনে ১২টার দিকে তৌফীক নাওয়াজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণসহ বিস্তারিত তথ্য জানানো হয়নি।তৌফীক নাওয়াজ দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ২০১৯ সালে ব্রেইন স্ট্রোকের পর তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটে। সে সময় ঢাকার একটি হাসপাতালের নিবি

সাংবাদিক শরিফ আহমদ চৌধুরীর মা জয়তারা বেগম আর নেই
ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরিফ আহমদ চৌধুরীর মমতাময়ী মা জয়তারা বেগম আর নেই। বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ নাতি-নাতনি, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমার জানাজা বুধবার রাত ৯টায় ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুর গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে

কোটালীপাড়ার প্রবীণ মুক্তিযোদ্ধা লুৎফর রহমান শেখ আর নেই
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ মো. কামাল শেখের পিতা, কোটালীপাড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. লুৎফর রহমান শেখ আর নেই।শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে (রাত ২টা ৩০ মিনিট) কোটালীপাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান শেখ। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্যসহ অসংখ্য গু

এমপি সরোয়ার আলমগীরের মা খদিজা বেগম আর নেই
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের মা খদিজা বেগম আর নেই। শনিবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।খদিজা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ফটিকছড়ি উপজেলা প্রশাসন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়েছে।শোকবার্তায় বলা হয়, মহান আল্লাহ রাব্বুল আ


