গণমাধ্যম

ভাঙ্গায় বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাংবাদিক নিহত

প্রিন্ট
ভাঙ্গায় বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাংবাদিক নিহত
⌖ ভাঙ্গা
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক কাজী আশরাফ (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি এশিয়ান টেলিভিশনের লোহাগড়া প্রতিনিধি ছিলেন। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা মাহমুদুল হাসান অনিকও সামান্য আহত হন।
রোববার সকালে খুলনা–ঢাকা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন কাজী আশরাফ।
তাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত সংবাদ