লালমনিরহাটে ‘তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ’-এর নানা অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। আরো জানা যায় এই ব্যক্তি নিজের ভাগনাকেও ছাড় দেন নাই। নিজের ভাগ্নার বিরুদ্ধে ৫ -৫টি মামলা দায়ের করেছেন অর্থাৎ এই ব্যক্তি একজন মামলা বাজ ব্যক্তি। তিনি সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলাটি করেছেন তা উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা। এই মামলা প্রত্যাহারের দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে লালমনিরহাটে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংবাদকর্মীরা অভিযোগ করেন এই দাদন ব্যবসায়ী আবুল হাশেম শুধুমাত্র আদিতরীতে ব্যবসা করবেন মর্মে লাইসেন্স গ্রহণ করেছেন কিন্তু সে সারা লালমনিরহাটে ব্যাবসা চালিয়ে যাচ্ছে এখানে ওর আইনগত কোন ব্যাতয় ঘটেছে কিনা সেটারও তদন্ত করার জন্য অনুরোধ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় সাংবাদিক নেতারা অভিযোগ করেন, সমবায় সমিতির অনিয়ম-দুর্নীতি নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার কারণেই সাংবাদিকদের কণ্ঠরোধ করতে এই হয়রানিমূলক মামলা করা হয়েছে। তবে মিথ্যা মামলা দিয়ে সত্য প্রকাশের কলম থামানো যাবে না বলে হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে অবিলম্বে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। বক্তারা আরো বলেন তদন্তকারী সিআইডি কে অত্যন্ত নিরপেক্ষতার সাথে তদন্ত করে সঠিক বস্তুনিষ্ঠ তদন্ত প্রতিবেদন দাখিলেরও অনুরোধ জানান। তারা আরো যেসব সমবায় সমিতির মাধ্যমে মানুষের টাকা লুট করি ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্ত করে তাদের বিরুদ্ধেও কঠিন থেকে কঠিনতর শাস্তির বিধান নিশ্চিত করবেন বলে জানান।
লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা, প্রতিবাদে মানববন্ধন








