রুহিয়ায় টাঙ্গন ব্যারেজ সেচ প্রকল্পে বর্ণাঢ্য আয়োজনে মৎস্য উৎসবের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় অবস্থিত ঐতিহাসিক টাঙ্গন ব্যারেজ সেচ প্রকল্পে উৎসবমুখর পরিবেশে মৎস্য উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে।আজ শনিবার (৩১ অক্টোবর, ২০২৬ খ্রি.) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মৎস্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই টাঙ্গন ব্যারেজ চত্বর ও এর আশপাশের এলাকায় মৎস্যজীবী, স্থানীয় সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, "দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং এর যথাযথ উৎপাদনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। টাঙ্গন ব্যারেজ সেচ প্রকল্পের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে স্থানীয় কৃষির পাশাপাশি মৎস্য খাতের উন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে।" এ সময় তিনি প্রকল্প এলাকার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং মৎস্য সম্পদ বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন।ঠাকুরগাঁও জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব আলাউদ্দিন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোঃ মহেবুল্লাহ আবু নুর, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।উদ্বোধন শেষে অতিথিবৃন্দ টাঙ্গন ব্যারেজ সেচ প্রকল্পের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং মৎস্য উৎসব কর্মসূচিতে অংশ নেন। এ ধরনের আয়োজন এলাকার পর্যটন ও মৎস্য খাতে নতুন সম্ভাবনা বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সুধীজন।








