অপরাধ ও দুর্ণীতি

বন্দরে মাদক ও বিভিন্ন মামলায় পুলিশ ও র্যাবের অভিযানে গ্রেপ্তার ৭
বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ ও র্যাব-১১-এর পৃথক বিশেষ অভিযানে মাদক, ধর্ষণচেষ্টা মামলা, সাজাপ্রাপ্ত পরোয়ানা ও পুলিশ আইনের মামলায় মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই মো. লুৎফর রহমানের নেতৃত্বে দত্তবাড়ী ব

বন্দরে মেলা প্রাঙ্গণে ছুরিকাঘাত, ছাত্রদলের সাবেক নেতাসহ আহত ২
নারায়ণগঞ্জের বন্দরে কদম রসুল দরবার শরীফ সংলগ্ন মেলা প্রাঙ্গণে ছুরিকাঘাতের ঘটনায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও কদম রসুল কলেজ শাখা ছাত্রদলের সাবেক নেতা মেহেদী হাসান খান জিসান (২৬) এবং তার বন্ধু মো. ইশান আহমেদ (৩০) আহত হয়েছেন। গত শনিবার (২৯ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।আহত মেহেদী হাসান খান জিসান ও তার বন্ধু বর্তমানে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তিকে প্রধান অভিযুক্ত করে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে বন্দর থানায় লিখ

নওগাঁর মান্দায় ভুয়া ডিবি পুলিশ সেজে ছিনতাই, ৩ জন গ্রেফতার
নওগাঁর মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় জনগণের সহায়তায় তাদের আটক করা হয়। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে হ্যান্ডকাফ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে মান্দা উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের পারইটুঙ্গি গ্রামের বিপুল কুমারের বাড়িতে এ ঘটনা ঘটে।গ্রেফতাররা হলেন—দিনাজপুরের বিরামপুর থানার চাপড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. মানিক হোসেন (৩৪), দক্ষিণ দাউদ

মান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার লুটের অভিযোগ, ৩ প্রতারক আটক
নওগাঁর মান্দায় ডিবি পুলিশ পরিচয়ে একটি বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও টাকা লুটের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মোটরসাইকেল ও একটি হাতকড়া জব্দ করা হয়েছে। পুলিশ বলছে, তাঁদের কাছ থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারইটঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। আটক তিনজন হলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে এনামুল হক (৩২

মান্দায় স্কুলশিক্ষার্থীদের উসকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব, ভাঙচুর-লুটপাটে ক্ষতি ২৫ লাখ
শিক্ষার্থীদের উসকে দিয়ে নওগাঁর মান্দা উপজেলার চৌবারিয়া বাজারে আদালত থেকে ডিক্রিপ্রাপ্ত জমিতে নির্মিত তিনটি দোকানঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। নওগাঁ ও রাজশাহী সীমান্তের মান্দা উপজেলার চৌবারিয়া বাজার। সম্প্রতি পৈতৃক সূত্রে প্রাপ্ত ২০ শতক জমিতে ব্যবসায়ী বেলাল হোসেন গড়ে তোলেন তিনটি টিনশেড দোকানঘর। জমিটি নিয়ে পাশেই অবস্থিত তারনোর উপজেলার মালশিরা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আইনি বিরোধ চললেও,

নবাবগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের কাচদহ এলাকায় প্রকাশ্যে বালু উত্তোলন ও ট্রাক্টরে পরিবহনের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারাইজুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও প্রভাবশালী হওয়ায় কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।সরেজমিনে কাচদহ এলাকা ঘুরে কয়েকটি স্থানে মাটি খুঁড়ে বালু উত্তোলন করতে দেখা গেছে। উত্তোলনের পর সেই বালু ট্রাক্টরে করে বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, নিয়মিত বালুবাহী ট্রাক্টর চলাচলের কারণে এলাকার স

উত্তরায় চাকরির ফাঁদে আইইএসএস প্রাইভেট লিমিটেড! টাকা চাইতে গিয়ে মারধরের অভিযোগ
রাজধানীর উত্তরায় আইইএসএস প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চাকরি দেওয়ার কথা বলে চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ নেওয়া এবং পরে চাকরি না দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, একেকজনের কাছ থেকে ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। টাকা ফেরত চাইতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গেলে কয়েকজনকে আটকে রেখে মারধর করা হয় বলেও অভিযোগ করেছেন তারা।প্রতিষ্ঠানটির ব্যবহৃত অঙ্গীকারনামায় ঠিকানা হিসেবে বাড়ি নং-০৬, রোড নং-০৩/এএফ, সেক্টর নং-০৯, উত্তরা, ঢাকা-১২৩০ উল্লেখ রয়েছে। একই নথিতে সর

ছয় বছর ধরে বিধবা ভাতার টাকা ইউপি সদস্যের নগদে! রহিমার ভাতা গেল কোথায়?
ছয় বছর ধরে বিধবা ভাতার টাকা ইউপি সদস্যের নগদে! রহিমার ভাতা গেল কোথায়?দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:পঞ্চগড়ের দেবীগঞ্জে এক বিধবা নারীর ভাতার টাকা প্রায় ছয় বছর ধরে তার নিজের মোবাইল নম্বরে না গিয়ে টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল খালেকের ব্যবহৃত নগদ অ্যাকাউন্টে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, ২০২০ সালের পর থেকে তিনি আর কোনো বিধবা ভাতার টাকা হাতে পাননি। অথচ সরকারি হিসাব অনুযায়ী, তার নামে বরাদ্দকৃত ভাতার টাকা নিয়মিত একটি নির্দিষ্ট নগদ নম্বরে পাঠানো হয়েছে।অভিযুক্ত ইউপি সদস

ইটনায় নদীপথে বাল্কহেডে চাঁদাবাজির সময় নৌপুলিশের হাতে বাবর আলী আটক।
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় নদীপথে নিরাপত্তা সুসংহত করতে এবং নৌযানে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইটনার দূরবর্তী ও গুরুত্বপূর্ণ নদীপথে অভিযান চালিয়ে বাল্কহেড থেকে বেআইনি চাঁদা আদায়ের অভিযোগে বাবর আলী (৫৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃত বাবর আলী ইটনা উপজেলার সড়কহাটি গ্রামের মৃত ঝুবেদ আলীর ছেলে।নৌপুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের হাওরাঞ্চল ও ইটনার নদীপথ দিয়ে নিয়মিতভাবে বালু, পাথর ও অন্যান্য নির্মাণসামগ্রী প

গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র থেকে অবৈধ বালু উত্তোলন: নেপথ্যে যুবলীগ-ছাত্রলীগ নেতাদের সিন্ডিকেট
ময়মনসিংহের গফরগাঁওয়ের দক্ষিণে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। স্থানীয় নিগুয়ার ইউনিয়ন যুবলীগ নেতা আশিক আকন্দ ও তার ভাই ছাত্রলীগ নেতা সাব্বির রায়হান আকন্দের বিরুদ্ধে এই অবৈধ বালু ব্যবসার মূল কলকাঠি নাড়ানোর গুরুতর অভিযোগ উঠেছে। নদ থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সবগুলো ড্রেজার মূলত তাদের নিয়ন্ত্রণেই পরিচালিত হচ্ছে। এছাড়া স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে আঁতাত করে এবং বিএনপি নেতাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মাধ্যমে তারা এই ব্যবসা পরিচালনা করছেন বলে জানা গেছে।সামাজিক

কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রার এর বিরুদ্ধে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল রেজিস্ট্রির নামে প্রায় দেড় কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। পূর্বের বায়না দলিল গোপন রেখে জমির মূল্য অস্বাভাবিকভাবে কমিয়ে নতুন দলিল সম্পাদনের মাধ্যমে এই জালিয়াতি করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।এ ঘটনায় সম্প্রতি মৌলভীবাজার জেলা রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. জসিম মিয়া। একইসঙ্গে অনুলিপি পাঠানো হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (ঢাকা) ও নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শকের কাছে।লিখিত অভিযোগে জানা যায়, শ্রীমঙ্গলের

ডকইয়ার্ডে হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির মামলায় আরও একজন গ্রেপ্তার
বন্দরে ডকইয়ার্ডে হামলা, ভাঙচুর, লুটপাট ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় মো. আরিফ হোসেন (৫২) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার দেউলী বটতলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান।মামলা সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট সকালে বন্দরের নবীগঞ্জ ২৪ নম্বর ওয়ার্ডের বক্তারকান্দী এলাকায় এস এ হাইড্রোলিক অ্যান্ড ইঞ্জিনিয়া


