অপরাধ ও দুর্ণীতি

মাদক ব্যবসায় বাধা দেওয়ার ‘মূল্য’, ছুরিকাঘাতে প্রাণ গেল ডালিমের
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত ডালিম (৩৬) নামে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। স্থানীয়ভাবে মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।নিহত ডালিম বন্দর উপজেলার আলীশাহরদি এলাকার মৃত জসীমউদ্দীনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি সংলগ্ন শুভকরদী এলাকায় ডালিমের ওপর

ভাঙ্গায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের অভিযোগ, নারীসহ ৬ জন আহত; ৯ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী পশ্চিমপাড়া গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে আছিয়া বেগমের ননদ লাইজু বেগম রেললাইনের পাশে প

বন্দরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও বন্দর থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজনের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া পরোয়ানাভুক্ত এক আসামি এবং চুরির অভিযোগে আটক আরেক ব্যক্তিকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর একটি দল বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সামাদ ভূঁইয়া মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় মো. মজিবুর রহমান (৫৩) না

রাজকান্দি বন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়া বদলি, তদন্ত চলমান
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়াকে রংপুর জেলায় বদলি করা হয়েছে। ফলজ গাছ কাটার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত চলমান থাকা অবস্থায় এই বদলির আদেশ কার্যকর হয়েছে।সোমবার (৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান। তিনি জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে প্রীতম বড়ুয়াসহ বন বিভাগের আরও কয়েকজন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।এর আগে কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটের কালিঞ্জি এলাকায় বন বিভাগ

সাসপেন্ডেড কর্মকর্তার সরকারি হাসপাতালে দায়িত্ব পালনের অভিযোগ, প্রশ্নের মুখে খুলনা বিশেষায়িত হাসপাতাল প্রশাসন
করোনা পরীক্ষার অর্থ আত্মসাতের অভিযোগে আলোচিত এক মেডিকেল টেকনোলজিস্টকে খুলনা বিশেষায়িত হাসপাতালের ফার্মেসি বিভাগে দায়িত্ব পালন করতে দেখা গেছে—এমন অভিযোগকে কেন্দ্র করে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে হাসপাতাল প্রশাসন। বিষয়টি নিয়ে অনুসন্ধানে ভিডিও ফুটেজ, কল রেকর্ড এবং একাধিক কর্মকর্তা-কর্মচারীর বক্তব্য সামনে এসেছে। তবে হাসপাতাল প্রশাসন অভিযোগ অস্বীকার করেছে।অনুসন্ধানে দাবি করা হয়েছে, ২০২১ সালে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বিদেশগামীদের করোনা পরীক্ষার অর্থ আত্মসাতের অভিযোগে আলোচিত মেডি

ভিক্ষার টাকার লোভে বাকপ্রতিবন্ধী হাবুলকে হত্যা, শোকে স্তব্ধ কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ভিক্ষা করে জমানো সামান্য কিছু টাকার লোভে শারীরিক ও বাকপ্রতিবন্ধী এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।নিহত হাবুল মিয়া (৫২) উপজেলার বরুহা (রাজঘাট) গ্রামের মৃত মন্নাছ মিয়ার ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জন্ম থেকেই শারীরিক ও বাকপ্রতিবন্ধী হাবুল মিয়া হুইলচেয়ারের ওপর নির্ভরশীল ছিলেন। প্রতিদিন তাড়াইল সিএনজি স্টেশনে ভিক্ষা করে যা আয় হতো, তা দিয়েই চলত তার জীবন। স্ত্রী, দ
জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শনে কাশিমপুর ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত
গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের সত্যতা পাওয়ার পর তাৎক্ষণিকভাবে এ ব্যবস্থা গ্রহণ করেন। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, শফিকুল ইসলাম খান এবং আব্দুল হালিম। জানা যায়, পূর্বনির্ধারিত কোনো কর্মসূচি ছাড়াই সোমবার সকালে জেলা প

গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি সেলিম উদ্দিনের
গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর পাশাপাশি বিদ্যুৎ বিলের হিডেন চার্জ বন্ধ করতে হবে। তাহলেই জনজীবনে স্বস্তি ফিরে আসবে।সোমবার বিকেলে রাজধানীর উত্তরা রাজউক কলেজের সামনে গণভোটের গণরায় বাস্তবায়ন,গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ

বন্দরে বিশেষ অভিযানে হত্যা চেষ্টা মামলার আসামিসহ ৪ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা চেষ্টা মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার ও আদালতের পরোয়ানাভুক্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২ আগস্ট) বন্দর থানার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হত্যা চেষ্টা মামলার আসামি মো. সোহেল রানা (৩৬) এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামি মো. রিফাত (২৩), রকিবুল হাসান জনি (৩৩) ও মো. শাহীনকে গ্রেপ্তার করা হয়।বন্দর থান

বন্দরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বারৈপাড়া রোড শহীদ মিনার-সংলগ্ন এলাকার একটি বাসা থেকে সুরাইয়া ইসলাম কনা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) সকালে পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা মিজানুর রহমানের মেয়ে।পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে কনা নিজ কক্ষে ঘুমাতে যান। সোমবার সকালে গৃহকর্মী টগর বেগম তাকে ডাকতে গেলে ঘরের ভেতরে অস্বাভাবিক পরিস্থিতি দেখতে পান। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা পু

জেলা পরিষদ পার্কে কলেজছাত্রের টাকা ছিনতাই, গ্রেফতার ১
নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও নজরে আসার পর দ্রুত অভিযান চালিয়ে একজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হলেও তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।পুলিশ জানায়, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নওগাঁর পুলিশ সুপারের একটি ভিডিও সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে উঠে আসে, নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে

হাটহাজারীতে নূরুল আজিম হত্যা মামলার প্রধান আসামি কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার
চট্টগ্রামের হাটহাজারীর আলোচিত নূরুল আজিম হত্যা মামলার প্রধান আসামি মো. দিদারুল আলমকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাকের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুলাই হাটহাজারী উপজেল


