অপরাধ ও দুর্ণীতি

বন্দরে হত্যা মামলায় সাংবাদিক নুরজ্জামান মোল্লা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে একটি হত্যা মামলায় সাংবাদিক নুরজ্জামান মোল্লাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার ধামগড় ইউনিয়নের কামতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পরিবারের দাবি, ষড়যন্ত্রমূলকভাবে নুরজ্জামান মোল্লাকে হত্যা মামলায় জড়ানো হয়েছে। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার বন্দর উপজেলা প্রতিনিধি এবং ধামগড়ের কামতাল এলাকার মোহাম্মদ আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, নুরজ্জামান মোল্লার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি

ভাঙ্গায় কুমার নদে ড্রেজারে বালু উত্তোলন ঝুঁকিতে সড়ক ও বিদ্যালয়
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের সেনকান্দা বাগবাজার এলাকায় কুমার নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মঙ্গলবার ওই এলাকায় নদীর তীরের কাছাকাছি থেকে বালু তোলা হচ্ছে। এতে নদীর তীর ক্ষতিগ্রস্ত হয়ে পাশের সড়ক ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।স্থানীয় সূত্রে জানা গেছে, সেনকান্দা বাগবাজার এলাকায় কুমার নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। নদীর তীরসংলগ্ন স্থান থেকে বালু তোলার কারণে তীরের মাটি সরে যাওয়ার আশঙ্কা তৈরি

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামিসহ ১১ জন গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামীসহ বিভিন্ন অভিযোগ ও মামলায় মোট ১১ জন আসামিকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলার ১ জন, মাদক সংক্রান্তে ভ্রাম্যমাণ মামলায় ৫ জন, পরোয়ানাভুক্ত ৪ জন এবং বৈষম্যবিরোধী হত্যা মামলায় ১ জন সহ মোট ১১ জন আসামি রয়েছে।সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং পলাতক ও বিভিন্ন মামলার

নওগাঁয় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে অভিযান, তিন প্রতিষ্ঠানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
নওগাঁয় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে পৃথক অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নিষিদ্ধ ও অননুমোদিত খাদ্য উপকরণ, মেয়াদোত্তীর্ণ রং ও ফ্লেভারসহ বিভিন্ন সামগ্রী জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।সোমবার (২৪ আগস্ট) নওগাঁ সদর উপজেলার মিষ্টি পট্টি, পুরাতন মাছ বাজার ও বিসিক শিল্পনগরী এলাকায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, নওগাঁ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের সহকার

সোনারগাঁয়ে ভুয়া পুলিশসহ বিভিন্ন মামলায় ২৪ জন গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভুয়া পুলিশ পরিচয়দানকারীসহ বিভিন্ন অভিযোগ ও মামলায় মোট ২৪ জন আসামিকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।রোববার (২৪ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলার ৩ জন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ জন, ভ্রাম্যমাণ মামলার ১২ জন, ভুয়া পুলিশ পরিচয় ব্যবহারকারী ১ জন, নিয়মিত মামলার ২ জন, নারী ও শিশু সংক্রান্ত মামলার ১ জন এবং অন্যান্য মামলার আরও ১ জন আসামি রয়েছেন।সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা

ইয়াবা সেবনে বাধা দেওয়ায় একই পরিবারের চারজনকে হত্যা, রংপুরে গ্রেপ্তার ২
রংপুর নগরের মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী এবং দুই সন্তানকে একে একে হত্যা করা হয়। পরে ঘটনাটি ডাকাতি হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল বলেও জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার দুজন হলেন মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯)। তাঁদের বাড়ি নিহত গণপতি চক্রবর্তীর বাড়ির আশপাশে। রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিব

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ
ডার্ক ওয়েবে প্রায় ৬০ লাখ বাংলাদেশি চাকরিপ্রার্থীর জীবনবৃত্তান্ত বা সিভি বিক্রির বিজ্ঞাপন দেওয়ার দাবি ঘিরে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ‘ম্যাডারক্স’ নামে পরিচয় দেওয়া একটি হ্যাকার গোষ্ঠী দাবি করেছে, এসব তথ্য বাংলাদেশের চাকরির প্ল্যাটফর্ম বিডিজবসের ডেটাবেজ থেকে সংগ্রহ করা হয়েছে। তবে বিডিজবস তাদের সিস্টেম থেকে তথ্য ফাঁসের দাবি প্রত্যাখ্যান করেছে।রোববার (২৩ আগস্ট) ‘ডার্কফোরামস ডট আরইউ’ নামের একটি ডার্ক ওয়েব ফোরামে এ-সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করা হয়। হ্যাকার গোষ্ঠীটির দা

খাল খননে অনিয়মের অভিযোগ, সরকারি কোষাগারে ফিরল ১ কোটি ৩৬ লাখ টাকা
খুলনার ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে নেওয়া দুটি খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১ কোটি ৩৬ লাখ ৩১ হাজার ১৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। প্রকল্পের কাজের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে অনিয়মের অভিযোগ ওঠার পর জেলা প্রশাসনের নির্দেশে এ অর্থ ফেরত দেওয়া হয়।অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ডুমুরিয়ার জলাবদ্ধতা নিরসনে দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্প দুটির বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে পরে বিভিন্ন অভিযোগ ওঠে।প্রকল্পের একটি ছিল কৃষ্ণনগর নিমতলা থেকে

হুমায়ুন কবির ও স্ত্রী নায়লা কবিরের বিরুদ্ধে বাড়িওয়ালাকে জীবননাশের হুমকির অভিযোগ
রাজধানীর কাফরুলের কর্নার ভিউ আবাসিক এলাকায় বাড়িভাড়া ও বাসা ছাড়াকে কেন্দ্র করে ভাড়াটিয়া হুমায়ুন কবির ও তার স্ত্রী নায়লা কবিরের বিরুদ্ধে বাড়িওয়ালাকে গালিগালাজ ও জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ডাকতে বাধ্য হওয়ার পর পুলিশের উপস্থিতিতেই ভবনের দারোয়ানকে মারধরের অভিযোগও উঠেছে। এসব ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাড়িওয়ালা তানজিলা-তুন-নুসরাত। জিডি ও বাড়িওয়ালার দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর পূর্ব কাফরুলের কর্না

মামলা চলমান, তবুও বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও থানার বিল মাখল গ্রামে জমি নিয়ে বিরোধের ঘটনায় আদালতে মামলা চলমান থাকার পরও বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে আফাজ উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।মামলা ও সংশ্লিষ্ট নথি সূত্রে জানা যায়, বিল মাখল গ্রামের মো. ছোরহাবের সঙ্গে আফাজ উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলছে। বিরোধপূর্ণ জমির খতিয়ান নং বিআরএস-২৪৬, হাল দাগ নং বিআরএস-১৩৪৩, শ্রেণি-বাড়ি এবং পরিমাণ ০.১৮ একরের মধ্যে ০৩ শতাংশ। জমিটির চৌহদ্দি—উত্তরে আঃ রশিদ, দক্ষিণে ম

মাটিরাঙ্গায় পারিবারিক অনুষ্ঠানে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী
মাটিরাঙ্গায় পারিবারিক অনুষ্ঠানে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী রফিক মিয়ার বাড়িতে আকিকার অনুষ্ঠানের আয়োজন চলছে এমন সময় সময় স্থানীয় কিছু সন্ত্রাসী অতর্কিত হামলা করে রফিক মিয়ার বাড়িতে,গতকাল(২২/৮/২৬) রোজ শনিবার বাদ মাগরিব মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সিন্দুকডেবা এলাকায় রফিকুল ইসলাম এর বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে জনৈক ব্যক্তি সহ প্রায় ২০/২৫ জন সন্ত্রাসী কায়দায় অর্তকিত ভাবে হামলা করে বলে অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। এ সময় অনুষ্ঠানে রান্নার কা

বন্দরের বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ জন ১০ দিনের রিমান্ডে
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ আল আমিন ওরফে বুলবুল হত্যা মামলায় কথিত ‘সিফাত বাহিনী’র প্রধান শেখ সিফাতসহ সাত আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার চার নারী আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।রোববার (২৩ আগস্ট) দুপুরে শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।আদালত সূত্রে জানা যায়, বন্দর থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার ১১ আসামি


