অপরাধ ও দুর্ণীতি

প্রতিমন্ত্রীর সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা গ্রেফতার
03 Aug 2026

প্রতিমন্ত্রীর সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা গ্রেফতার

রাজনৈতিক পরিচয় বারবার বদলে একসময় আওয়ামী লীগ, পরে জামায়াত, এরপর এনসিপি এবং সর্বশেষ শ্রমিক দলের পরিচয়ে বিভিন্ন মহলে ঘোরাফেরা করতেন টুকু শেখ (৩৫)। এবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর স্বাক্ষর ও সরকারি সিল জাল করে তদবির বাণিজ্যের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি।রোববার (২ আগস্ট) দিনভর বিশেষ অভিযান চালিয়ে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের বাসিন্দা টুকু শেখকে গ্রেফতার করে পুলিশ। তিনি মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।পুলিশ জানায়, গ্রেফতারের সময় টুকু শেখের কাছ থে

ইউএনও’র স্বাক্ষর জাল করে সরকারি টাকা উত্তোলনের চেষ্টার অভিযোগ, বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে
02 Aug 2026

ইউএনও’র স্বাক্ষর জাল করে সরকারি টাকা উত্তোলনের চেষ্টার অভিযোগ, বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে

নওগাঁর বদলগাছী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মোয়াজ্জেম মো. মাহফুজ রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে সরকারি অর্থ উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগটি প্রকাশ্যে আসার পর উপজেলা প্রশাসন ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা মডেল মসজিদের হিসাব পরিচালনার জন্য একটি নির্ধারিত ব্যাংক হিসাব রয়েছে। বিধি অনুযায়ী, ওই হিসাব থেকে অর্থ উত্তোলনের জন্য উপজেলা মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপ

বসুন্ধরায় ‘চীনা চক্রের’ অনলাইন জুয়ার আস্তানা, আটক ৪
02 Aug 2026

বসুন্ধরায় ‘চীনা চক্রের’ অনলাইন জুয়ার আস্তানা, আটক ৪

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি, জিএসএম গেটওয়ে ডিভাইস এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একটি প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।রোববার (২ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।[TECHTARANGA-POST:12381]গ্রেফতার ব্যক্তিরা হলেন ঝর্না চাকমা জিয়ানা (২৭), লিউ হুই জাং (৪৬), ওয়ে ইউজি (৩০) এবং শে ই রান (৪২)।ডিবি জানায়, গোপন সংবাদের

রায়পুরায় বাড়িতে ঢুকে কৃষককে গুলি করে হত্যা, আহত ৩
02 Aug 2026

রায়পুরায় বাড়িতে ঢুকে কৃষককে গুলি করে হত্যা, আহত ৩

নরসিংদীর রায়পুরায় পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে মোমেন মিয়া (৫৫) নামে এক কৃষককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।রোববার (২ আগস্ট) সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মোমেন মিয়া ওই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে।আহতরা হলেন, মৃত খালেক মিয়ার ছেলে মোবারক (৬৫), শহীদ মিয়ার ছেলে নাজমুল হোসেন (৩০) এবং কুদ্দুস মিয়ার ছেলে রুহুল আমিন (৩৭)। তারা রায়পুরা উপজেলা

কটিয়াদীতে নদের তলদেশে তিতাসের গ্যাস পাইপলাইনে লিকেজ
02 Aug 2026

কটিয়াদীতে নদের তলদেশে তিতাসের গ্যাস পাইপলাইনে লিকেজ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের কাজীরচর এলাকায় আড়িয়াল খাঁ নদের তলদেশ দিয়ে যাওয়া তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন পাইপলাইনে বড় ধরনের লিকেজের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে উচ্চচাপে গ্যাস নিঃসরণ হওয়ায় নদের পানিতে সারাক্ষণ বুদ্‌বুদ দেখা যাচ্ছে এবং আশপাশে ছড়িয়ে পড়ছে তীব্র গ্যাসের গন্ধ। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।স্থানীয় বাসিন্দা ও তিতাস গ্যাস সূত্রে জানা গেছে, প্রায় তিন দশক আগে নরসিংদী থেকে কিশোরগঞ্জে গ্যাস সরবরাহের জন্য আড়িয়াল খাঁ নদের তলদেশ দিয়ে এই সঞ্চালন পাইপলাইন স্

শরীয়তপুরে বিদেশি রিভলবার, কার্তুজ ও পাসপোর্ট উদ্ধার, আটক ১
02 Aug 2026

শরীয়তপুরে বিদেশি রিভলবার, কার্তুজ ও পাসপোর্ট উদ্ধার, আটক ১

শরীয়তপুরের ডিঙ্গামানিক এলাকার কলারগাঁও গ্রামে গভীর রাতে পরিচালিত এক অভিযানে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড কার্তুজ, দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, একটি পাসপোর্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় সেলিম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার দিবাগত রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে ডিঙ্গামিক ইউনিয়নের কলারগাঁও গ্রামে সেলিমের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি স্যুটকেসের ওপর রাখা বই-পুস্তকের নিচে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় বিদেশি রিভলবার, তি

চুরির প্রতিবাদ করতেই নির্মম পরিণতি, নিহত তোহা
01 Aug 2026

চুরির প্রতিবাদ করতেই নির্মম পরিণতি, নিহত তোহা

চট্টগ্রামের পটিয়া উপজেলায় গাছ থেকে কলা চুরির প্রতিবাদ করাকে কেন্দ্র করে মোহাম্মদ তোহা (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর নিহতের মরদেহ তার বাড়িতে রেখে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজির পাড়া নতুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ তোহা পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং এলাকার মৃত আবুল বশরের ছেলে। পুলিশ জানায়, এ ঘটনায় মোহাম্মদ