অপরাধ ও দুর্ণীতি

তাড়াশে এক কৃষকের ৮ গরু চুরি নিঃস্ব কৃষক

প্রিন্ট
তাড়াশে এক কৃষকের ৮ গরু চুরি নিঃস্ব কৃষক
তাড়াশে এক কৃষকের ৮ গরু চুরি নিঃস্ব কৃষক
⌖ তাড়াশ
সিরাজগঞ্জের তাড়াশে এক কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া  গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় আট লাখ টাকা।
রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো একসময়ে তাড়াশ পৌরসভার খুটিগাছা গ্রামের কৃষক হায়দার আলীর বাড়িতে এই চুরির ঘটনা সংঘটিত হয় । এতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গোয়ালঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন কৃষক হায়দার আলী। রাতের আঁধারে সংঘবদ্ধ চোরের দল গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং একে একে ৮টি গরু নিয়ে চম্পট দেয়। সকালে গোয়ালঘরে গিয়ে গরু দেখতে না পেয়ে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। পরে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান মেলেনি।
এ বিষয়ে তাড়াশ  থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, পুলিশ চুরি হওয়া  গরু উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করতে চেষ্টা চালাচ্ছে।
প্রসঙ্গত, গত আগস্ট মাসেও এ উপজেলার তিনজন কৃষকের ১০টি গরু চুরির ঘটনা ঘটে। গরু পালনকারী কৃষক ও খামারিদের মাঝে গরু চুরির আতঙ্ক বিরাজ করছে।

সম্পর্কিত সংবাদ