মোঃ ইব্রাহিম সরকার, আদিতমারী লালমনিরহাট প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে সামাজিক সংগঠন 'রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন'।সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট সদরের তিনদিঘী মাঝাপাড়াস্থ রত্নাই প্রি-ক্যাডেট অ্যান্ড কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে এই চারা বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো এবং তার সঠিক পরিচর্যার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিরা। বক্তারা বলেন, একটি গাছ শুধু মানুষকে ছায়াই দেয় না, বরং নির্মল বাতাস নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে অবিকল্প ভূমিকা পালন করে। এ সময় সংগঠনের পক্ষ থেকে প্রতিটি শিক্ষার্থী ও স্থানীয়দের অন্তত একটি করে গাছ লাগানো এবং নিয়মিত তা পরিচর্যা করার আহ্বান জানানো হয়।কর্মসূচিতে রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠনের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও সচেতনতা কর্মসূচি।








