সারাদেশ

ভাঙ্গায় ৩২৫ কৃষকের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ
30 Aug 2026

ভাঙ্গায় ৩২৫ কৃষকের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:কৃষকের বাড়ির আঙিনা ও পতিত জমিকে কাজে লাগিয়ে ফলদ ও বনজ গাছের বাগান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম খান বাবুল।তিনি বলেন, “একটি গাছ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি ফলদ গাছ ভবিষ্যতে কৃষকের পরিবারের বাড়তি আয়ের উৎস হতে পারে। শুধু চারা হাতে তুলে দিলেই হবে না, প্রতিটি চারাকে সন্তানের মতো যত্ন নিয়ে বড় করে তুলতে হবে।”রোববার (৩০ আগস্ট) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের ঈদগাহ মাঠে ‘পার্টনারশিপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়

কটিয়াদীতে আটকের পর আ.লীগ নেতা ও তার ভাইকে ছেড়ে দিল পুলিশ
30 Aug 2026

কটিয়াদীতে আটকের পর আ.লীগ নেতা ও তার ভাইকে ছেড়ে দিল পুলিশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে গভীর রাতে বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ জামান সরকার ও তার ছোট ভাই সোহাগ সরকারকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের ভাষ্যমতে, কোনো ধরনের মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই গভীর রাতে তাদের আটক করে পুলিশ। খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসী রাতেই তাদের বাড়ির সামনে জড়ো হয়ে আটকের কারণ জানতে চান এবং দুই ভাইকে ছেড়ে দেওয়ার দাবি জানান। তোপের মুখে এ

শ্রীপুরে মসজিদে চুরি: ইমামকে হত্যার হুমকি দিয়ে মালামাল লুট, থানায় অভিযোগ
30 Aug 2026

শ্রীপুরে মসজিদে চুরি: ইমামকে হত্যার হুমকি দিয়ে মালামাল লুট, থানায় অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে (কাপাসিয়া রোড সংলগ্ন পটকা) এলাকায় অবস্থিত 'মসজিদে রাসুল জামে মসজিদে' দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাঁধা দিলে মসজিদের ইমামকে প্রাণনাশের হুমকি ও লাশ গুম করার ভয় দেখিয়ে মালামাল নিয়ে পালিয়ে যায় চোরের দল।​গত ১৮ আগস্ট ২০২৬ তারিখ ভোররাত অনুমান ৩:০০ ঘটিকার দিকে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় চুরিকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১,০০,০০০ (এক লক্ষ) টাকা বলে জানানো হয়েছে। এ বিষয়ে মসজিদের সভাপতি হাজী মোহাম্মদ আলী (৭০) শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।​অভিযোগ সূত্রে জানা

নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী সচেতনতামূলক উঠান বৈঠক
30 Aug 2026

নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী সচেতনতামূলক উঠান বৈঠক

মাদক প্রতিরোধে নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ধামইরহাট থানার উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ধামইরহাট থানাধীন ১ নম্বর ধামইরহাট ইউনিয়নের হরতকিডাঙ্গা স্কুলে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় ৫০০ জন মানুষ অংশ নেন।সভায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট
29 Aug 2026

খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের সবগুলো জলকপাট খুলে দেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে বাঁধের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে অতিরিক্ত পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন শুরু করেছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ।জলকপাটগুলো খুলে দেওয়ার ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। পানি ছাড়ার সময় হ্রদের পানির উচ্চতা ছিল প্রায় ১০৫ দশমিক ৯৮ ফুট এমএসএল (মিন সি লেভেল)।সাম্প্রতিক বৃষ্টিপাত ও উজান

চুয়াডাঙ্গায় বাস ধর্মঘট প্রত্যাহার, নির্ধারিত রঙে চলবে ইজিবাইক
29 Aug 2026

চুয়াডাঙ্গায় বাস ধর্মঘট প্রত্যাহার, নির্ধারিত রঙে চলবে ইজিবাইক

প্রশাসনের সঙ্গে আলোচনার পর চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। শনিবার (২৯ আগস্ট) বেলা ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাস মালিক-শ্রমিক ও ইজিবাইক মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে প্রশাসনের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। ফলে জেলার পাঁচটি রুটে বাস চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত হয়েছে।সভায় সিদ্ধান্ত হয়, জেলার এক উপজেলার ব্যাটারিচালিত ইজিবাইক অন্য উপজেলায় চলাচল করতে পারবে না। একই সঙ্গে ইজিবাইকগুলোকে উপজেলা ও পৌরসভাভিত্ত

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগোর মোড়ক উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত
29 Aug 2026

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগোর মোড়ক উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগোর মোড়ক উন্মোচন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সুরমা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সাংবাদিকদের একটি মিলনমেলায় পরিণত হয়। বিভিন্ন পর্যায়ে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা একত্রিত হয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেন। একই সঙ্গে

ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে কিশোরগঞ্জে বিশাল জশনে জুলুস
29 Aug 2026

ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে কিশোরগঞ্জে বিশাল জশনে জুলুস

কিশোরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বিশাল জশনে জুলুস (আনন্দ মিছিল) ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস উদযাপন পরিষদ ও জেলা সুন্নী সাইবার টিমের যৌথ আয়োজনে এ মিছিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিমরা অংশগ্রহণ করেন।শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিলটি বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং সুন্নী আকাইদের পতাকা হাতে নিয়ে মহানবী (সা:)-এর আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শহর

ফরিদপুর-৪ এ উন্নয়নের জোয়ার, বদলে যাচ্ছে ভাঙ্গার চিত্র
29 Aug 2026

ফরিদপুর-৪ এ উন্নয়নের জোয়ার, বদলে যাচ্ছে ভাঙ্গার চিত্র

মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:একসময় বর্ষা এলেই কাদা-পানিতে দুর্ভোগ, ভাঙাচোরা সড়কে নিত্য ভোগান্তি আর জরুরি রোগী নিয়ে ছুটতে গিয়ে আতঙ্ক—এটাই ছিল ভাঙ্গার প্রত্যন্ত জনপদের অনেক মানুষের বাস্তবতা। সেই চিত্র বদলের প্রত্যাশায় এখন উন্নয়নের নতুন স্বপ্ন দেখছেন ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের মানুষ। রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ অবকাঠামো ঘিরে একের পর এক উন্নয়ন উদ্যোগে এলাকায় তৈরি হয়েছে আশাবাদের আবহ। বিশেষ করে ভাঙ্গায় ৪৩টি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্যোগ, ভাঙ্গা মহিলা কলেজ স

মিছিলের রাজপথ থেকে নেতৃত্বের মঞ্চে মির্জা ফয়সল আমীন
29 Aug 2026

মিছিলের রাজপথ থেকে নেতৃত্বের মঞ্চে মির্জা ফয়সল আমীন

মুক্তিযুদ্ধের সময় শরণার্থী জীবন, মায়ের কয়লা ভেঙে রান্নার জ্বালানি জোগাড়, রাজনৈতিক মামলা, বিদেশজীবন ও রাজপথের আন্দোলন—জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছেন মির্জা ফয়সল আমীন।১৯৬৩ সালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় মির্জা রুহুল আমিন (চখামিয়া) ও ফাতেমা বেগমের ঘরে তাঁর জন্ম। সাত ভাই-বোনের মধ্যে সবার ছোট ফয়সল আমীনের বাবা ছিলেন শিক্ষক, রাজনীতিক ও ব্যবসায়ী। তিনি প্রাদেশিক আইনসভার সদস্য, ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ছিলেন। পরে সরকা

বাইকের সেই তরুণীর সন্ধান মিলেছে, যা জানালেন তিনি
28 Aug 2026

বাইকের সেই তরুণীর সন্ধান মিলেছে, যা জানালেন তিনি

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে মোটরসাইকেলে দুই তরুণের মাঝখানে নিথর অবস্থায় দেখা যাওয়া তরুণীর সন্ধান মিলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ঘটনাটি নিয়ে ব্যাপক উদ্বেগের মধ্যে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ওই তরুণী জানিয়েছেন, তিনি বেঁচে আছেন এবং বর্তমানে সুস্থ আছেন।বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টা ১৫ থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে আব্দুল্লাহপুর থেকে টঙ্গীগামী সড়কে একটি মোটরসাইকেলে তিনজনকে যেতে দেখা যায়। ওমরাহ শেষে বগুড়ায় ফেরার পথে মুফতি মনোয়ার হোসেন নামে এক ব্যক্তি মোটরসাইকেলটি

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
28 Aug 2026

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের পর দেশটির পাশে দাঁড়াতে প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে টেলিফোনে কথা বলেন ড. খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ নেপালকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছে। নেপালি কর্তৃপক্ষ বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কী ধরনের সহায়তা প্রয়োজন