সারাদেশ

কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রার এর বিরুদ্ধে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল রেজিস্ট্রির নামে প্রায় দেড় কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। পূর্বের বায়না দলিল গোপন রেখে জমির মূল্য অস্বাভাবিকভাবে কমিয়ে নতুন দলিল সম্পাদনের মাধ্যমে এই জালিয়াতি করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।এ ঘটনায় সম্প্রতি মৌলভীবাজার জেলা রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. জসিম মিয়া। একইসঙ্গে অনুলিপি পাঠানো হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (ঢাকা) ও নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শকের কাছে।লিখিত অভিযোগে জানা যায়, শ্রীমঙ্গলের

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস ও শোভাযাত্রার মাধ্যমে ঈদে মিলাদুন্নবী সা. উদযাপিত
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শহরের নিতাইগঞ্জ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ২ নম্বর রেলগেট ও চাষাঢ়া মোড়সহ নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফের নিতাইগঞ্জে এসে আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কার্যক্রম শেষ হয়।ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদীর নেতৃত্বে আয়োজিত এই জশনে জুলুসে ধর্মপ্রাণ মুসলমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় নাত ও দ

মাজার ধ্বংসের চেষ্টা হলে এবার আর নীরব থাকব না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
দেশে কোনো মাজার, পীরের তরিকা কিংবা ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, “কোনো মাজার ধ্বংস করা হলে আমরা ঘরে বসে থাকব না।”বুধবার (২৬ আগস্ট) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে আহলে সুন্নত ওয়াল জামা’য়াত আয়োজিত জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফরহাদ হোসেন আজাদ বলেন, গত অন্তর্বর্তী সরকারের আমলে দেশের ১২৭টি মাজার ধ্বংসের চেষ্টা করা হয়েছিল এবং মাজারগুলো বন্ধ করে দেওয়ারও চেষ্টা কর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ, শান্তি ও সম্প্রীতির আহ্বান
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে দৈনিক উন্নয়নে বাংলাদেশ পরিবার।মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আগমন মানবসভ্যতার ইতিহাসে শান্তি, সাম্য, ন্যায়বিচার ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। তাঁর জীবনাদর্শ মানুষকে হিংসা-বিদ্বেষ, অন্যায় ও বিভেদ পরিহার করে সত্য, ন্যায়, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের পথে চলার শিক্ষা দেয়।পবিত্র এই দিনে মহানবী (সা.)-এর আদর্শ ও শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করার আহ্বান জানিয়েছ

প্রিপেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবি
বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিল এবং ভূতুড়ে ও অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে আয়োজিত গণঅনশন কর্মসূচি সংহতি জানিয়ে তা ভাঙিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। একই সঙ্গে আগামী ২৭ আগস্ট শুরু হতে যাওয়া জাতীয় সংসদের অধিবেশনে বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে ‘নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম’-এর উদ্যোগে এই গণঅনশন কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করে এমপি আবুল

এক মাসে ৭৫ মামলা, ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট কাজী আসাদুজ্জামান
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:ট্রাফিক আইন বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা ও এক মাসে সর্বোচ্চ ৭৫টি মামলা করার স্বীকৃতি হিসেবে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট নির্বাচিত হয়েছেন কাজী আসাদুজ্জামান। তিনি ফরিদপুর ট্রাফিক বিভাগে সার্জেন্ট হিসেবে কর্মরত রয়েছেন।জানা গেছে, ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বশীল ভূমিকা রাখায় জুন ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে তাকে জেলার শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হিসেবে নির্বাচিত করা হয়। ওই মাসে তিনি সর্বোচ্চ ৭৫টি মা

ছয় মাসেই বিএনপির জনপ্রিয়তা কমতে শুরু করেছে: সারজিস আলম
ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই বিএনপির জনপ্রিয়তা কমতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তার অভিযোগ, দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের সময়ে যে রাজনৈতিক ব্যবস্থা ও সংস্কৃতির কারণে বিএনপি নির্যাতনের শিকার হয়েছে, ক্ষমতায় এসে দলটি এখন একই ধরনের রাজনৈতিক সংস্কৃতি অনুসরণ করছে।মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে খাগড়াছড়ির একটি কমিউনিটি সেন্টারে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।সারজিস আলম বলেন, বিএনপি দীর্ঘ ১৬-১৭ ব

ঢাকার লোডশেডিংয়ে সমন্বয়, গ্রামাঞ্চলে বিদ্যুৎ পুনর্বণ্টন
রাজধানী ঢাকায় লোডশেডিং ব্যবস্থাপনায় সমন্বয় এনে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুতের চাহিদা ও সরবরাহের ব্যবধান সামাল দিতে রাজধানীর পাশাপাশি অন্যান্য শহরেও পরিকল্পিতভাবে লোডশেডিং করে সাশ্রয় হওয়া বিদ্যুৎ গ্রামাঞ্চলে পুনর্বণ্টনের পরিকল্পনা করা হয়েছে।সংশ্লিষ্টদের মতে, বিদ্যুতের ঘাটতির চাপ তুলনামূলকভাবে গ্রামাঞ্চলে বেশি পড়ায় সরবরাহ ব্যবস্থায় ভারসাম্য আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে কৃষি, সেচ, ক্ষুদ্র ব্যবসা ও দৈনন্দিন জীবনযাত্রায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের প্রয়োজন বিবেচনায় রে

আলমডাঙ্গায় সুজুকি মেকানিক মিট অনুষ্ঠিত আগে শোডাউন, পরে সেমিনার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সুজুকি মোটরসাইকেলের গ্যারেজ মালিক ও মেকানিকদের নিয়ে ‘সুজুকি মেকানিক মিট’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সুজুকি সালমান মটরসের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শহরে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। পরে লিয়াকত টাওয়ারের লায়লা কনভেনশন হলে সেমিনার অনুষ্ঠিত হয়।মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা পশুহাট রোডে অবস্থিত সুজুকি সালমান মটরসের শোরুম থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হয়। শোডাউনটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাজী মোড় এলাকার লিয়াকত টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।পরে শোডা

মুকসুদপুরে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত "ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্স" এর সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার সময় মুকসুদপুর উপজেলার বিজয় সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আইটি অফিসার জনাব মো: আব্দুল বাতেন মোল্লা। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষক উপ

দাদির সঙ্গে বেড়াতে না নেওয়ায় অভিমানে স্কুলছাত্রীর মৃত্যু
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: পরিবারের সদস্যরা বেড়াতে গেলেও তাকে সঙ্গে না নেওয়ায় অভিমান করেছিল ১২ বছরের তাফসিয়া। সেই অভিমানই শেষ পর্যন্ত তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে দাবি পরিবারের। ফরিদপুরের ভাঙ্গায় নিজ ঘর থেকে ষষ্ঠ শ্রেণির এই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তাফসিয়া উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের আছান ব্যাপারীর মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের সদস্যরা জানান, পরিবারের অন্য সদস্যরা বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিলেও তাফসিয়াকে সঙ্গে নেওয়া হয়নি। এ নিয়ে

‘কাজ না করার অভিযোগ ভিত্তিহীন’, পানি নামলেই রাস্তার কাজ: পিআইও
নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের ফালেঙ্গাপাড়া গ্রামে সোবহানের বাড়ি থেকে মহসিন প্রফেসরের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণে কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের আওতায় ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বর্ষা মৌসুমের কারণে বর্তমানে কাজ শুরু করা সম্ভব না হলেও পানি নেমে গেলে এবং প্রয়োজনীয় মাটি পাওয়া গেলে দ্রুত রাস্তার নির্মাণকাজ বাস্তবায়নের আশ্বাস দিয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর।২০২৫-২৬ অর্থবছরে স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ওই রাস্তা নির্মাণে কাবিটা প্রকল্পের আওতায় এ বরাদ্দ দেওয়া হ


