সারাদেশ
কটিয়াদীতে তিন খালে ফিরছে পানি , বছরে তিন ফসল ফলানোর স্বপ্ন কৃষকদের
খালের স্বচ্ছ পানিতে উড়োজাল ফেলছেন কেউ কেউ। জাল টানতেই উঠে আসছে দেশীয় মাছ। আবার অনেকেই ধর্মজাল দিয়ে মাছ শিকার করছেন। বৃষ্টি হলে মাছ শিকারের ধুম পড়ে যায়। কেউ কেউ শখের বশে বড়শি দিয়ে মাছ ধরছেন। অথচ একসময় এসব দৃশ্য প্রায় হারিয়ে যেতে বসেছিল। এমন দৃশ্য দেখা গেছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ও লোহাজুরী ইউনিয়নের সীমানাঘেঁষা পুনর্খনন করা কাটা খালে।মাছের পাশাপাশি কৃষকদের মুখেও ফুটেছে হাসি, দেখা দিয়েছে বছরে তিন ফসল ফলানোর স্বপ্ন। একই সঙ্গে জীববৈচিত্র্য ও প্রকৃতিতে ফিরতে শুরু করেছে প্রাণ

বাংলাদেশ-কাতার জ্বালানি ও অর্থখাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মতি
বাংলাদেশ ও কাতার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করতে জ্বালানি এবং অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় এনে নিয়মিতভাবে অগ্রগতি পর্যালোচনা, নতুন সম্ভাবনা চিহ্নিত এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দোহায় উচ্চপর্যায়ের একাধিক বৈঠকের পর মঙ্গলবার এ বিষয়ে ঐকমত্যে পৌঁছায় দুই দেশ। ঢাকায় প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানি বাস্ত

মুকসুদপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ
গোপালগঞ্জের মুকসুদপুরে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে সরকারি মডেল সাবের মিয়া জসিমউদদীন (এসজে) উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি মডেল এসজে উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মন্ডল।বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুকদেব পোদ্দারের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বি

ভাঙ্গায় পুলিশের অভিযানে ১৫ টি মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দেওয়ার উদ্যোগ
ফরিদপুরের ভাঙ্গায় চুরি ও হারিয়ে যাওয়া ১৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের এমন তৎপরতায় স্থানীয়দের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। ভাঙ্গা থানা পুলিশের এএসআই মোহাম্মদ আতাউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে কালামৃধা এলাকার আকাশ চন্দ্র সূত্রধর, শিমুলবাজারের আক্কাস, গঙ্গাধরদীর শা

নাটোর, গাইবান্ধা ও রংপুরের ডিসি প্রত্যাহার
নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। পরবর্তী পদায়নের জন্য তিন কর্মকর্তাকেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে নিজ নিজ দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।তিন কর্মকর্তাকে প্রত্যাহারের পর পরবর্তী পদায়নের জন্য জনপ্রশ

ভাঙ্গায় অবৈধ ড্রেজারে চত্বর বিলের বালু উত্তোলনের অভিযোগ
মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি মৌজার চত্বর বিল এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও ভরাটের অভিযোগ উঠেছে।স্থানীয়দের অভিযোগ, ফুকুরহাটি মৌজার চত্বর বিলের বাবলা মিয়ার বাড়ির এলাকায় একটি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে ভরাটের কাজ করা হচ্ছে। এতে বিলের স্বাভাবিক পরিবেশ, পানি প্রবাহ ও কৃষিজমির ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।তাদের দাবি, অনুমোদন ছাড়া ড্রেজার ব্যবহার করে কৃষিজমি বা বিলের এলাকা থেকে বালু উত্তোলন করা হলে

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী
সমাজের প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সামান্য করে সহযোগিতার হাত বাড়ালে বড় ধরনের অনেক সমস্যার সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনকল্যাণমূলক ও মানবিক উদ্যোগে বেসরকারি খাত এগিয়ে এলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বেসরকারি প্রতিষ্ঠানের করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহ

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ৮২ লাখ টাকার অনুদানের চেক
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সহায়তায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আনুষ্ঠানিক সভায় মোট ৮২ লাখ টাকার এই অনুদান ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে চেক হস্তান্তর করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার।এ সময় সড়ক নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে তুলে

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির চার সদস্যের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটিতে নবনিযুক্ত চার সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ।মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সাক্ষাতে নবনিযুক্ত চার স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।এর আগে মঙ্গলবার সকালে নবনিযু

কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী
দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে তিনি ঢাকা ত্যাগ করেন। তার নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল এ সফরে অংশ নিচ্ছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্

এনবিআর ভেঙে হচ্ছে দুই স্বতন্ত্র প্রতিষ্ঠান: অর্থমন্ত্রী
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্ঠান গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন কাঠামোয় একটি প্রতিষ্ঠান রাজস্ব নীতি প্রণয়নের দায়িত্ব পালন করবে, অন্যটি কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা ও আদায় নিয়ে।মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ দেওয়া বক্তব্যে তিনি সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।অর্থমন্ত্রী বলেন, নতুন কাঠামোয় ‘রাজস্ব নীতি বিভাগ’ সরকারের থিংক ট্যা

‘বাংলাদেশ জেল’-এর নাম বদলে হচ্ছে ‘কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস’
‘বাংলাদেশ জেল’-এর নাম পরিবর্তন করে ‘কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক কারা ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে কারা বিভাগের আইন ও বিধিবিধান যুগোপযোগী করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন।মঙ্গলবার (১৮ আগস্ট) কারা অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।কারা মহাপরিদর্শক বলেন, কারা ব্যবস্থাপনাকে আধুনিক ও সময়োপযোগী করতে বিদ্যমান আইন ও বিধিবিধান সংস্কারের কাজ চলছে। এর


