সারাদেশ

বিদেশিদের ব্যাংক হিসাব খোলায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বৈধ ও হালনাগাদ ওয়ার্ক পারমিট থাকা বিদেশি নাগরিকরা প্রচলিত গ্রাহক পরিচিতি যাচাই বা কেওয়াইসি (KYC) বিধি মেনে ব্যাংক হিসাব খুলতে পারবেন। ‘এ৩’ ভিসার পাশাপাশি অন্যান্য কর্মসংস্থানভিত্তিক ভিসায় কর্মরত বিদেশিদের ক্ষেত্রেও এ নির্দেশনা প্রযোজ্য হবে।মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করা হয়। নির্দেশনাটি বাস্তবায়নে দেশের

বাড়লো ৫ ধরনের সরকারি ভাতার আবেদনের সময়
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা বাড়িয়েছে সমাজসেবা অধিদপ্তর। সফটওয়্যার, ইন্টারনেট ও বিদ্যুৎ সমস্যার কারণে নির্ধারিত সময়ে অনেকেই আবেদন করতে না পারায় আগামী ৩১ আগস্ট পর্যন্ত নতুন করে সুযোগ দেওয়া হয়েছে।সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে গত ১৫ আগস্ট এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বিভাগের পরিচালক মো. মোশাররফ হোসেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছর

নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু'গ্রুপের সংঘর্ষ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) হলের সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই গ্রুপের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় ছাত্রদল দাবি করে বহিরাগতদের সাথে ক্যাম্পাস শিক্ষার্থীদের সাথে এ ঘটনা ঘটে। সোমবার (১৭ আগস্ট) গভীর রাত থেকে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মালেক উকিল হল ও পকেট গেট এলাকায় এই সংঘর্ষ হয়। আহতরা হলেন, শাখা ছাত্রদলের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ও পরিসংখ্যান বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষ

ঘোড়াঘাটে নদী থেকে উদ্ধার শিশুর পরিচয় সনাক্ত হলেও মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে উদ্ধার হওয়া ৯ বছরের শিশুকন্যা তাসপিয়ার পরিচয় শনাক্ত হলেও তার মৃত্যুর কারণ নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। কীভাবে ও কোথা থেকে তার মরদেহ নদীতে এলো, তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১ টায় উপজেলার ভর্ণাপাড়া টঙ্গী ঈদগাহ মাঠসংলগ্ন করতোয়া নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ

AI দিয়ে ধরা হবে ট্রাফিক আইন ভঙ্গ
সড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলে এখন আর শুধু পুলিশের নজরে পড়ার বিষয় নয়; কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমেও শনাক্ত হবে অনিয়ম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এআইভিত্তিক অটোমেটিক ফাইন ব্যবস্থা।নতুন ব্যবস্থায় মহাসড়কে স্থাপন করা ক্যামেরার মাধ্যমে যানবাহনের বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করার পরিকল্পনা রয়েছে। নির্ধারিত গতিসীমা অতিক্রম, ট্রাফিক সাইন-সিগন্যাল অমান্য, উল্টো পথে গাড়ি চালানো কিংবা নিয়মবহির্ভূত ওভারটেকিংয়ের মতো অনিয়ম প্রযুক্তির মাধ্

এবার ঘুরে দাঁড়ানোর পালা, একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন ঘুরে দাঁড়ানোর সময় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ভঙ্গুর অর্থনীতির মধ্যে সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সাফল্য অনেকাংশে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যক্রমের ওপর নির্ভর করছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘রাজস্ব সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির

শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও আকর্ষণীয় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর অংশ হিসেবে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ নামে দুটি নতুন পাঠ্যবই যুক্ত করা হবে বলে জানান তিনি।মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার একটি হোটেলে ‘খেলায় খেলায় শিখি তথ্যপুস্তক পর্যালোচনা’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।শিক্ষার্থীদের বিদ

মুচলেকায় মুক্তি পেলেন বৈছাআ নেতা মাহদী
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে ছেড়ে দেয় পুলিশ। একই ঘটনায় হেফাজতে নেওয়া আরও দুজনকেও মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক মাহদীর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশের ভাষ্য, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেন মাহদী হাসান ও তার সহযোগী

রাজধানীর যেসব রুটে চলবে ‘পিংক বাস’
ঢাকার গণপরিবহনে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ‘মহিলা পিংক বাস সার্ভিস’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। রাজধানীর নয়টি রুটের মোট ১৩৪টি স্টপেজে পর্যায়ক্রমে এ সেবা পরিচালিত হবে। গোলাপি রঙের এসব বাসে চালক, কন্ডাক্টর ও সহকারী হিসেবেও নারীরা দায়িত্ব পালন করবেন।বিআরটিসি জানিয়েছে, প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ রুটগুলোতে ১০টি বাস দিয়ে পিংক বাস সার্ভিসের কার্যক্রম শুরু হয়েছে। ঢাকার বাইরে বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাস এ সেবার আওতায় চল
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৯০ এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে ৪৯০টি আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা স্থাপন করা হয়েছে। একই সঙ্গে চালু করা হয়েছে স্বয়ংক্রিয় জরিমানা বা ‘অটো ফাইন’ ব্যবস্থা। ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত হলে এ ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে আধুনিক এআই ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।স্বরাষ্ট্রমন্ত্রী

করতোয়া নদী থেকে অজ্ঞাত কন্যাশিশুর মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে আনুমানিক ১০-১১ বছর বয়সী এক অজ্ঞাত কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভর্ণাপাড়া টঙ্গী ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে টঙ্গী ঈদগাহ মাঠ সংলগ্ন করতোয়া নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন ঘোড়াঘাট থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি ডাঙায় তোলে।বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত

ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রেমিক সাকিব ইসলামের (২৫) বাড়িতে দুই দিন ধরে বিয়ের দাবিতে অনশনে বসেছেন মহসিনা আক্তার (২১) নামে এক যুবতী। ঘটনাটি ঘটেছে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের উত্তর জয়দেবপুর গ্রামে।অনশনরত মহসিনা আক্তার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মোশারফ হোসেনের মেয়ে। অভিযুক্ত প্রেমিক সাকিব ইসলাম উত্তর জয়দেবপুর গ্রামের নিহাজুল ইসলামের ছেলে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাকিব ও মহসিনার মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের জেরে এর আগেও দুই বার বিয়ের দাবি


