সারাদেশ

(ভারতে পাচারের) ১২ বছর পর দেশে ফিরলেন শরীয়তপুরের তরুণী

শরীয়তপুর উপজেলার গোসাঁইরহাটের ভারতে পাচার হওয়া এক তরুণী ১২ বছর পর বাংলাদেশে ফিরল:

⎙ প্রিন্ট
(ভারতে পাচারের) ১২ বছর পর দেশে ফিরলেন শরীয়তপুরের তরুণী

বাংলাদেশি এক তরুণীকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত থেকে উদ্ধার করেছে বিজিবি। ওই তরুণীকে এক যুগ আগে ভারতে পাচার করে বিক্রি করা হয়েছিল। অবশেষে সীমান্ত এলাকা থেকে বিজিবি তাকে উদ্ধার করে পরিচয় নিশ্চিত হওয়ার পর তার বাবার কাছে হস্তান্তর করেন।
মঙ্গলবার বিকেলে ৫১ বিজিবির রংপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধার তরুণীর বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায়। সে জানায়, প্রায় ১২ বছর আগে একটি নারী পাচারকারী দল তাঁকে ভারতে নিয়ে বেঙ্গালুরুতে বিক্রি করে দেয়।
বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে পাটগ্রাম উপজেলার পানবাড়ী গ্রামের পাইকারপাড়া সীমান্ত এলাকায় দিগ্‌বিদিক ঘুরে বেড়াচ্ছিল ওই তরুণী। স্থানীয়রা বিষয়টি পানবাড়ী বিজিবি ক্যাম্পে জানালে বিজিবির সদস্যরা কিশোরীকে উদ্ধার করেন। পরে তরুণীর দেওয়া পরিচয় ও ঠিকানায় যোগাযোগ করে তার বাবাকে ডাকা হয়।
মঙ্গলবার সকালে তরুণীর বাবা ও তার এলাকার ইউনিয়ন পরিষদের এক সদস্য পানবাড়ী বিজিবি ক্যাম্পে এসে তরুণীকে শনাক্ত করেন। পরে প্রয়োজনীয় যাচাই শেষে বিজিবি ওই তরুণীকে তার বাবার হাতে তুলে দেয়।
মেজর এ এফ এম জুলকার নাঈন জানান, বিজিবির হেফাজতে থাকা তরুণীকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত সংবাদ