নারী ও শিশু

গলাচিপায় পরকিয়া কারণে শেষ হল  নিলুফার সাজানো সংসার।
29 Aug 2026

গলাচিপায় পরকিয়া কারণে শেষ হল নিলুফার সাজানো সংসার।

বিয়ের ১৮ বছর পরে পরকিয়া করতে গিয়ে দুই সন্তানের জননী নিলুফা বেগম স্বামীকে তালাক দিয়ে দুটি সন্তান রেখে স্বামীর টাকা পয়সা নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। প্রেমিকের সাথে বিয়ে হওয়ার এক মাসের মাথায় সে বিবাহটিও বিচ্ছেদ হয়ে যায়। ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলাধীন কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণ কলস গ্রামে। ঘটনা সূত্রে জানা যায়, কল্যান কলস গ্রামের মৃত: মোবারক হাওলাদার এর পুত্র মোঃ রফিক হাওলাদার (৩৫) এর সাথে একই উপজেলার বকুলবাড়ীয়া ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামের শানু হাওলাদারের কন্যা মোসা:

পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে কলেজছাত্রীকে হয়রানির অভিযোগে যুবক গ্রেফতার
24 Aug 2026

পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে কলেজছাত্রীকে হয়রানির অভিযোগে যুবক গ্রেফতার

নওগাঁ সরকারি কলেজের এক ছাত্রীকে মোটরসাইকেলযোগে যৌন হয়রানির অভিযোগে কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ সুপারের নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ও এআই ক্যামেরার ডাটা বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্তের পর বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে নওগাঁ সরকারি কলেজের মাস্টার্সের এক ছাত্রী মেস থেকে টিউশনের উদ্দেশ্যে বের হন। তিনি এটিম মাঠের গলি

পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
20 Aug 2026

পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

লালমনিরহাটের পাটগ্রামে ছয় বছর বয়সী এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মজিবউদ্দিন ওরফে সেলিম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি উপজেলার মোমিনপুর দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার রাতে হাতীবান্ধা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মজিবউদ্দিন ওরফে সেলিম পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসলামনগর এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ
19 Aug 2026

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মোহাম্মদ আব্দুল্লাহ (২১) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী নয়াপাড়া এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কদমতলী নয়াপাড়া এলাকার রিপন মিয়ার বাড়িতে পরিচালিত ‘তানজিলুল কোরআন প্রি-ক্যাডেট মাদ্রাসা’য় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ ওই মাদ্রাসায় কর্মরত ছিলেন। শিশুটিকে বিভিন্ন সময়ে ভয়ভীতি দে

সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
18 Aug 2026

সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৫৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দুপুরে ঘটনাটি ঘটে।গ্রেপ্তার ব্যক্তি চাঁদপুরের হাইমচর এলাকার বাসিন্দা। তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় ভুক্তভোগী শিশুর পরিবারের সাথে একই টিনসেড বাড়িতে ভাড়া থাকতেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে তার মা পাশের ঘর থেকে দ্রুত সেখানে এগিয়ে গেলে অভিযুক্ত ব্যক

হাটহাজারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শ্বশুরবাড়ির কয়েকজনকে জিজ্ঞাসাবাদ
17 Aug 2026

হাটহাজারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শ্বশুরবাড়ির কয়েকজনকে জিজ্ঞাসাবাদ

চট্টগ্রামের হাটহাজারীতে সুমাইয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনোয়ার আলী সরকার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত সুমাইয়া আক্তার ওই এলাকার প্রবাসী মোহাম্মদ ফিরোজের স্ত্রী। ঘটনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার শ্বশুরবাড়ির কয়েকজনকে হাটহাজারী মডেল থানায় নেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টা পর্যন্ত সুমাইয়ার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরিবারের সদস্যরা দীর্ঘ সময়

হামাগুড়ি দিয়ে হাতের উপর ভর করে চলা মনা বেগমের এইচএসসিতে জয়
17 Aug 2026

হামাগুড়ি দিয়ে হাতের উপর ভর করে চলা মনা বেগমের এইচএসসিতে জয়

হাতের ওপর ভর করে দেড় কি:মি: পথ পাড়ি দিয়ে এইচএসসি পরীক্ষায় জয়! মৌলভীবাজারের অদম্য মনা বেগম।জন্ম থেকেই বাঁ হাত ও বাঁ পায়ে শক্তি নেই, নিজের পায়ে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়েছেন জন্মলগ্নেই। তবুও বুকভরা স্বপ্ন আর অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে হাতের ওপর ভর দিয়ে প্রতিদিন প্রায় দেড় কি:মি: পথ পাড়ি দিয়ে কলেজে পড়ার মনোবল নিয়ে মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করেছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার অদম্য তরুণী মনা বেগম। চলার পথে বহু মানুষের তাচ্ছিল্য, হাসি-ঠাট্টা ও অবজ্ঞাপূর্ণ কটূক্তি শুনতে হয়েছে তাকে—"হাত নেই,

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রধান শিক্ষক পলাতক
04 Aug 2026

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রধান শিক্ষক পলাতক

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজারে অবস্থিত আলফা ক্যাডেট মাদ্রাসা ও আলফা কেজি স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক মো. শফিউল হাসান দিপুর বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগের পর ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। বর্তমানে অভিযুক্ত প্রধান শিক্ষক পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।স্থানীয় সূত্র জানায়, সোমবার (৩ আগস্ট) সারাদেশের মতো বদলগাছীতেও ভারী বৃষ্টিপাত হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে বিদ্যালয়ে শিক্ষক ও শিক

বন্দরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু
03 Aug 2026

বন্দরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বারৈপাড়া রোড শহীদ মিনার-সংলগ্ন এলাকার একটি বাসা থেকে সুরাইয়া ইসলাম কনা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) সকালে পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা মিজানুর রহমানের মেয়ে।পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে কনা নিজ কক্ষে ঘুমাতে যান। সোমবার সকালে গৃহকর্মী টগর বেগম তাকে ডাকতে গেলে ঘরের ভেতরে অস্বাভাবিক পরিস্থিতি দেখতে পান। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা পু

কিশোরগঞ্জে প্যান্ডেল সাজিয়ে চলছিল বাল্যবিবাহের ভোজ, ইউএনও’র হানা, কনের বাবাকে জরিমানা ও মুচলেকা।
02 Aug 2026

কিশোরগঞ্জে প্যান্ডেল সাজিয়ে চলছিল বাল্যবিবাহের ভোজ, ইউএনও’র হানা, কনের বাবাকে জরিমানা ও মুচলেকা।

বরের জন্য সাজানো লাল-নীল আলোকসজ্জা, উঠানে টাঙানো সুবিশাল প্যান্ডেল, আর চারদিকে সুস্বাদু খাবারের তাজা ঘ্রাণ—সব আয়োজনই সম্পন্ন ছিল। অতিথিরাও এসে আসন গ্রহণ করেছিলেন, অপেক্ষা শুধু বরযাত্রীর। তবে সব প্রস্তুতি থমকে গেল উপজেলা প্রশাসনের সময়োপযোগী ও সাহসী পদক্ষেপে। কিশোরগঞ্জের কুলিয়ারচরে বন্ধ হলো ১৩ বছর বয়সী ৮ম শ্রেণির এক কিশোরী ছাত্রীর বাল্যবিবাহ। বাল্যবিবাহ নিরোধ আইন লঙ্ঘনের দায়ে কনের পিতাকে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার লিখিত মুচলেকা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ​স

মুকসুদপুরে মাদ্রাসাছাত্রকে মারধরের অভিযোগ, শিক্ষক পুলিশ হেফাজতে
01 Aug 2026

মুকসুদপুরে মাদ্রাসাছাত্রকে মারধরের অভিযোগ, শিক্ষক পুলিশ হেফাজতে

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কদমপুর হাফেজিয়া মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় আহত শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এদিকে অভিযোগের পর অভিযুক্ত শিক্ষককে প্রাথমিকভাবে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহত শিক্ষার্থী আহম্মদ মোল্লা (৭) উপজেলার ঢালিকান্দী গ্রামের শাওন মোল্লার ছেলে। সে কদমপুর হাফেজিয়া মাদ্রাসার কায়দা বিভাগের ছাত্র। অভিযোগে অভিযুক্ত শিক্ষক এনামুল মোল্লা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কদমপুর গ্রামের মোক্তার মোল্ল

স্টেশনে সন্তানকে রেখে মৃত্যুর পথে মা, তদন্তে রেলওয়ে পুলিশ
01 Aug 2026

স্টেশনে সন্তানকে রেখে মৃত্যুর পথে মা, তদন্তে রেলওয়ে পুলিশ

চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে চার বছরের এক শিশুকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অলৌকিকভাবে শিশুটি অক্ষত থাকলেও গুরুতর আহত ওই নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দর্শনা হল্ট স্টেশনে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, একটি ট্রেন স্টেশনে প্রবেশের সময় ওই নারী তাঁর সঙ্গে থাকা প্রায় চার বছর বয়সী শিশুটিকে প্ল্যাটফর্মে রেখে হঠাৎ রেললাইনে ঝাঁপ দেন। চলন্ত ট্র