অর্থনীতি

খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার,ছয় মাসে যাবে ২ লাখ কর্মী
বাংলাদেশের মতো জনবহুল দেশের কর্মীদের জন্য বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজার উন্মুক্ত করা অর্থনৈতিক গতিশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারের এমন উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে প্রায় দুই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হওয়ার খবরে আশাবাদ তৈরি হয়েছে। সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে আগামী ছয় মাসে প্রায় দুই লাখ বাংলাদেশি কর্মীর মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে একদিকে যেমন বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানে

চিনিতে লোকসান, ডিস্টিলারি ইউনিটের আয়ে রেকর্ড মুনাফা অর্জন
চিনি উৎপাদনে ধারাবাহিক লোকসান থাকলেও অন্যান্য ইউনিটের আয়ে সামগ্রিকভাবে রেকর্ড মুনাফা করেছে চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ২০২৫-২৬ অর্থবছরের সম্ভাব্য হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটির নিট মুনাফা দাঁড়িয়েছে ১৬৫ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকা।এই মুনাফা প্রতিষ্ঠানটির আগের সর্বোচ্চ রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ২০২৪-২৫ অর্থবছরে কেরুর নিট মুনাফা ছিল ১২৯ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে প্রায় ৩৫ কোটি ৮০ লাখ টাকা।কেরুর সাম

মাটিরাঙা উপজেলার রামছিরা বাজারে পর্যাপ্ত পরিমাণে কলা থাকলেও নেই পাইকার ব্যবসায়ী
খাগড়াছড়ির মাটিরাঙ্গার রামশিরা বাজারে সাপ্তাহিক কলার হাটে পর্যাপ্ত পাইকারি ব্যবসায়ী না আসায় বিপাকে পড়েছেন স্থানীয় কলা চাষিরা। বাজারে বিপুল পরিমাণ কলা উঠলেও কাঙ্ক্ষিত পাইকার না থাকায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা।বুধবার রামশিরা বাজারে বসে সাপ্তাহিক বিশাল কলার হাট। প্রতি সপ্তাহে আশপাশের বিভিন্ন এলাকা থেকে স্থানীয় চাষিরা বিপুল পরিমাণ কলা নিয়ে এ হাটে আসেন। তবে উৎপাদনের তুলনায় পাইকারি ক্রেতার সংখ্যা কম থাকায় অনেক চাষিকেই কম দামে কলা বিক্রি করতে হচ্ছে।চাষিরা জানান, কলা উৎপাদন ও পরিবহনে উল্লেখযোগ

বাংলাদেশ-কাতার জ্বালানি ও অর্থখাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মতি
বাংলাদেশ ও কাতার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করতে জ্বালানি এবং অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় এনে নিয়মিতভাবে অগ্রগতি পর্যালোচনা, নতুন সম্ভাবনা চিহ্নিত এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দোহায় উচ্চপর্যায়ের একাধিক বৈঠকের পর মঙ্গলবার এ বিষয়ে ঐকমত্যে পৌঁছায় দুই দেশ। ঢাকায় প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানি বাস্ত

বিদেশিদের ব্যাংক হিসাব খোলায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বৈধ ও হালনাগাদ ওয়ার্ক পারমিট থাকা বিদেশি নাগরিকরা প্রচলিত গ্রাহক পরিচিতি যাচাই বা কেওয়াইসি (KYC) বিধি মেনে ব্যাংক হিসাব খুলতে পারবেন। ‘এ৩’ ভিসার পাশাপাশি অন্যান্য কর্মসংস্থানভিত্তিক ভিসায় কর্মরত বিদেশিদের ক্ষেত্রেও এ নির্দেশনা প্রযোজ্য হবে।মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করা হয়। নির্দেশনাটি বাস্তবায়নে দেশের

বাড়লো ৫ ধরনের সরকারি ভাতার আবেদনের সময়
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা বাড়িয়েছে সমাজসেবা অধিদপ্তর। সফটওয়্যার, ইন্টারনেট ও বিদ্যুৎ সমস্যার কারণে নির্ধারিত সময়ে অনেকেই আবেদন করতে না পারায় আগামী ৩১ আগস্ট পর্যন্ত নতুন করে সুযোগ দেওয়া হয়েছে।সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে গত ১৫ আগস্ট এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বিভাগের পরিচালক মো. মোশাররফ হোসেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছর

দেশজুড়ে ৬ হাজার ক্ষুদ্র অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ
দেশের ক্রমবর্ধমান কর্মসংস্থান চাহিদা, স্থানীয় উৎপাদন বৃদ্ধি, কৃষকের ন্যায্য বাজার নিশ্চিতকরণ, উদ্যোক্তা সৃষ্টি এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সারা দেশে পর্যায়ক্রমে ৬ হাজার ক্ষুদ্র অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে স্থানীয় সম্পদ, দক্ষতা ও উৎপাদনের সঙ্গে যুক্ত করে নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।এই উদ্যোগের মাধ্যমে বেকারের হাতকে কর্মীর হাতে এবং কর্মীর হাতকে উদ্যোক্তার

পাকুন্দিয়ায় নারীর আলোর মিছিল ও ব্রহ্মপুত্রের জলে রূপালী স্বপ্ন
যেখানে ব্রহ্মপুত্রের শান্ত জলধারা রোদের আলোয় ঝিলমিল করে ওঠে, যেখানে পলিমাটির সুবাসে মিশে থাকে মেহনতি মানুষের জীবনের আশা-আকাঙ্ক্ষা—সেই রূপসী বাংলার বুকে আছড়ে পড়ল উন্নয়ন ও সম্ভাবনার এক নতুন ঢেউ। নারীদের আলোর মিছিলে শামিল করার দৃঢ় অঙ্গীকার নিয়ে উন্মোচিত হলো এক নবতর দিগন্ত। শিক্ষার বাতিঘরকে প্রান্তিক কন্যাকুল থেকে শুরু করে সর্বস্তরে ছড়িয়ে দিতে এবং দেশের অর্ধেক জনগোষ্ঠীকে আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করতে ঐতিহাসিক ঘোষণা এসেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার প্রাঙ্গণ থেকে।রবিবার (১৬ অগাস্ট) দুপুর ১২টায় জাতীয় মৎস্

দীঘিনালায় সোনালী লাইফের উন্নয়ন সভা, ৭ গ্রাহক পেলেন ৪ লাখ টাকার বীমা দাবি
দীঘিনালায় সোনালী লাইফের উন্নয়ন সভা, ৭ গ্রাহক পেলেন ৪ লাখ টাকার বীমা দাবিমোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি“সোনালী জীবন সুখের জীবন”—এই প্রত্যয়কে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মাসিক উন্নয়ন সভা ও বীমা দাবি পরিশোধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দীঘিনালায় আয়োজিত অনুষ্ঠানে সাতজন গ্রাহকের মধ্যে মোট ৪ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করা হয়।সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বর্তমান করপোরেট বার্তার অন্যতম ভিত্তি “Trust, Transparency, and Technology”—অর্থা

কিশোরগঞ্জে রিটার্ন দাখিলে অস্বাভাবিক ভাটা
করজাল বিস্তৃত করে রাজস্ব আদায় বাড়ানোর পরিকল্পনা নিয়েছিল সরকার। নতুন করদাতা তৈরি এবং আয়কর ব্যবস্থাকে আরও বিস্তৃত করার লক্ষ্যও ছিল নীতিনির্ধারকদের। তবে মাঠপর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা। নতুন করনীতির কঠিন প্রয়োগে কিশোরগঞ্জে আয়কর রিটার্ন দাখিলের হার আশঙ্কাজনকভাবে কমে গেছে।জেলার কর কর্মকর্তাদের কার্যালয়ে নিয়মিত কার্যক্রম চললেও করদাতাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমেছে। আইনজীবী ও কর বিশেষজ্ঞদের দাবি, গত এক দশকের মধ্যে চলতি করবর্ষের শুরুতে এমন স্থবিরতা আগে দেখা যায়নি।সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ক্ষুদ্র ও

এবার কার্ড ছাড়াই এটিএমে লেনদেন, দেশে চালু এনএফসি প্রযুক্তি
এটিএম বুথে টাকা তুলতে গিয়ে কার্ড আটকে যাওয়ার ঘটনা নতুন নয়। বিদ্যুৎ বিভ্রাট কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় মেশিনের ভেতরে আটকে যায় কার্ড। এমন ভোগান্তি এড়াতে দেশে চালু হয়েছে স্পর্শহীন বা এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তির এটিএম সেবা।বেসরকারি খাতের সিটি ব্যাংক তাদের এটিএম নেটওয়ার্কে নতুন এ সুবিধা চালু করেছে। ব্যাংকটির দাবি, বাংলাদেশে তারাই প্রথম এনএফসি প্রযুক্তির এটিএম চালু করেছে। তবে শুধু সিটি ব্যাংকের গ্রাহক নন, এ প্রযুক্তির সুবিধা নিতে পারবেন অন্য ব্যাংকের গ্রাহকেরাও।নতুন ব্যবস্থা

আমদানি বাড়তেই কমল মরিচের ঝাঁজ
ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় দিনাজপুরের হিলির পাইকারি ও খুচরা বাজারে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে দেশি কাঁচামরিচের দাম কেজিতে ১২০ থেকে ১৩০ টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে হিলির পাইকারি বাজারে দেশি কাঁচামরিচ ১৩০ টাকা এবং স্থলবন্দরের পাইকারি মোকামে আমদানি করা ভারতীয় কাঁচামরিচ ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।শনিবার (৮ আগস্ট) দুপুরে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য জানা গেছে।ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে কাঁচামরিচ আমদানি বাড়ায় দেশের বিভিন্ন মোকামে সরবরাহ বেড়েছে। এর প


