শিক্ষা

মাটিরাঙ্গায় জামায়াতের দায়িত্ব শীল পর্যায়ের শিক্ষা বৈঠক TS সম্পন্ন।
মাটিরাঙ্গায় জামায়াতের দায়িত্ব শীল পর্যায়ের শিক্ষা বৈঠক (TS) সম্পন্ন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের দায়িত্ব শীল দের নিয়ে দিন ব্যাপী শিক্ষা মূলক কর্মশালা (TS) অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯ আগষ্ট '২৬ রোজ শনিবার) সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৩.৪৫ মিনিট পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী মাটিরাঙ্গা উপজেলার ৭টি ইউনিয়নের দায়িত্ব শীল ব্যক্তিদের নিয়ে দিন ব্যাপী শিক্ষা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।সকাল ১০ টায় উপজেলা আমীর মাওলানা মোঃ আব্দুল জলিল সাহেব পবিত্র কুরআনের দরসের মাধ্যমে

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের অংশগ্রহণে দুদিনের সম্মেলন শুরু আজ
আগামী ২৮ ও ২৯ আগষ্ট দেশের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের অংশগ্রহণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘ইন্টারডিসিপ্লিনারি সামিট ২০২৬’ সম্মেলন।বুধবার (২৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সম্মেলন ফিসারিজ ও মেরিন বিভাগের চেয়ারম্যান এবং আয়োজক কমিটির আহ্বায়ক ড. নিয়াজ আল হাসান।বৈশ্বিক প্রভাবের জন্য চিন্তার মিলন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড নেশন

কক্সবাজার সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা.-২০২৬ উদযাপন,দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ সম্পন্ন
কক্সবাজার সরকারি কলেজে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শ বিষয়ক এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় কলেজের প্রশাসনিক ভবনের ২০৪ নম্বর কক্ষে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)-২০২৬ উদযাপন কমিটির আহবায়ক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মুহাম্মদ উল্লাহ।অনুষ্ঠানের

তারুণ্যের মেধা ও উদ্ভাবনী শক্তিতে মাতলো কিশোরগঞ্জ, বিজকেস কেআইইউ ২০২৬ -এর চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেবি শার্কস।
শ্রেনিকক্ষের চার দেয়াল পেরিয়ে বাস্তব বিশ্বের জটিল ব্যবসায়িক সংকটের সমাধান খোঁজার এক অনন্য মঞ্চে পরিণত হয়েছিল কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সক্রিয় সংগঠন 'অ্যাকাউন্টিং উইজার্ড ক্লাব'-এর উদ্যোগে আয়োজিত জাতীয় পর্যায়ের ব্যবসায়িক কেস সমাধান প্রতিযোগিতা ‘বিজকেস, কেআইইউ ২০২৬’ (BizzCase, KiU 2026)-এর পর্দা নামলো এক জমকালো গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে। দেশের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বুদ্ধিভিত্তিক লড়াইয়ে সেরা হওয়ার গৌরব অর্জন করেছে চট

নওগাঁর বদলগাছীতে শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।
নওগাঁর বদলগাছী উপজেলায় বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ‘শিক্ষক ঐক্য, সুস্থ জাতি, শক্তিশালী ভবিষ্যৎ, এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও সমন্বয়ক, জেলা ক্রীড়া সংস্থা, নওগাঁ এবং বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মোঃ এ

মধ্যনগর উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির কমিটি গঠন, সভাপতি জিলানী ও সাধারণ সম্পাদক কাদির
সুনামগঞ্জের মধ্যনগরে বেসরকারি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির।অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আশরাফুজ্জামান এবং গীতা পাঠ করেন সিনিয়র শিক্ষক মাখন মহানায়ক। সভায় বক্তব্য দেন মধ্যনগর বি.পি. উচ্চ ব

শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার আহ্বান সাকিলা ফারজানা এমপির
শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি।শনিবার (২২ আগস্ট) সকালে চট্টগ্রামের হাটহাজারীর ধলই ইউনিয়নের হাধুরখীল কাটিরহাট এলাকায় আহমদিয়া তজবিদুল কোরআন মহিলা দাখিল মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, শিক্

চুয়াডাঙ্গার নতুন শিক্ষা প্রতিষ্ঠান‘এলিট স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মানবিক ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ, জ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার্থী গড়ে তোলার প্রত্যয় নিয়ে চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘এলিট স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ’। নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানের শুভ সূচনা উপলক্ষে উপদেষ্টা পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ আবুল কাশেম সড়কের সাহিদ গার্ডেনে মনোরম পরিবেশে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা পরিষদের প্রশাসক ও এলিট স্কলার্স স্কুল

গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি, নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি এবং শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।শনিবার (২২ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী।সভায় ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা কীভাবে ভালো ফলাফল অর্জন করতে পা

অসদুপায় অবলম্বনের অভিযোগে বাউবির ৪০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গ ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির ৫৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।সভায় বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষায় শ

২১ মাসের বেতন বকেয়া রেখেই ১২ শিক্ষককে ছাঁটাই: হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুলে হাহাকার, দিশেহারা পরিবার
রোদ-বৃষ্টি মাথায় নিয়ে যে শিক্ষকরা দিনের পর দিন ক্লাসরুমে আলো ছড়িয়েছেন, তাঁদের জীবন আজ ঘোর অমানিশায় আচ্ছন্ন। শ্রেণিকক্ষে যাঁর মুখে ফুটে উঠত সততা ও আদর্শের পাঠ, আজ বকেয়া বেতনের জন্য তিনি নিজেই দ্বারস্থ হচ্ছেন কর্তৃপক্ষের। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজে ঘটেছে এমন এক মর্মান্তিক ও বিতর্কিত ঘটনা। বকেয়া থাকা দীর্ঘ ২১ মাসের বেতন পরিশোধ না করেই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির ১২ জন খণ্ডকালীন শিক্ষককে। বছরের পর বছর ধরে ঘাম ঝরানো সেবার প্রতিদান মিলল শূন্

কটিয়াদীতে শাহীন ক্যাডেট একাডেমি পরিচালনা নিয়ে বিতর্ক
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ‘কটিয়াদী শাহীন বৃত্তি ও ক্যাডেট একাডেমি’র পরিচালনা নিয়ে অভিভাবকদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক মীর মুর্শেদ ও প্রধান শিক্ষক ইমরানা আহমেদের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়, স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এক অভিভাবক। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন খাতে শিক্ষার্থীদের কাছ থেকে


