গুণী শিক্ষক সম্মাননা-২০২৬ পেলেন লেফটেন্যান্ট কর্নেল রহিম
জাতীয় পর্যায়ে শিক্ষক সম্মাননা প্রদান
প্রতি বছরের ন্যায় ৫ আগস্ট পালন করা হয় বিশ্ব শিক্ষক দিবস । ২০২৬ সালে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।কক্সবাজার জেলাস্থ রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুর রহিম, এমফিল, পিএইচডি, এইসি শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও শিক্ষা প্রশাসনে বিশেষ অবদান রাখায় তাকে স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা ২০২৬’ প্রদান করা হয়েছে।বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক জাতীয় অনুষ্ঠানে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুর রহিমের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রীর তারেক রহমান।এই গৌরবময় অর্জনে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ,শিক্ষার্থীরা ও অভিভাবকেরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।তারা বলেন, এই অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য এক অনন্য গৌরবময় ও বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে এবং এ প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে প্রসারিত করেছে।








