লিড নিউজ

সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ যুবকের জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর
সৌদি আরবের সফা কারখানায় দুর্ঘটনায় নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাত যুবকের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টা ২০ মিনিটে আত্রাইয়ের মোল্লা আজাদ সরকারি কলেজ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় নিহতদের স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। এ সময় আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্যসহ নওগাঁ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জানাজা শেষে নিহত সাত যুবকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহগুল

ভূমি অফিসের সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্ট, দুই কথিত দালালের বিরুদ্ধে অভিযোগ
ভূমি অফিসের সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্ট, দুই কথিত দালালের বিরুদ্ধে অভিযোগনওগাঁর পোরশা উপজেলার নিতপুর-তেঁতুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দিয়ে সরকারি কাজ করানো এবং কথিত দালালদের দৌরাত্ম্য নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই কথিত দালাল আমিরুদ্দীন বাবু ও মোস্তাকিম বিল্লাহর বিরুদ্ধে।সম্প্রতি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ‘প্রাইম টিভি’-এর অনলাইন পোর্টালে ‘পোরশায় কম্পিউটার দোকানদারে

নওগাঁয় চিকিৎসাসেবায় আসছে বড় পরিবর্তন, স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বলেছেন, প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতাল আমরা ৫০ এবং জেলা সদর হাসপাতালের জন্য ১০ শয্যা করে ডায়ালাইসিস প্রতিস্থাপন করতে যাচ্ছি। যাতে করে টারশিয়ারি লেভেলে রোগীদের ঢাকায় যেতে না হয়। ডিস্ট্রিক্ট লেভেলে ৬০টি ডায়ালাইসিস মেশিন থাকবে। আমরা আশা করি ৬০টি ডায়ালাইসিস মেশিন ডেইলি যদি ৩ রাউন্ডও করে, ১৮০টা রোগীকে ডায়ালাইসিস করতে পারবে। এটি স্থাপন করতে আমাদের আর ৩ মাসও সময় লাগবে না ইনশাল্লাহ, আমাদের মেশিন টেন্ডার হয়ে গেছে।রোববার (২৩ আগস্ট) বেলা ১২ টার দিকে নওগাঁ ২

লাইসেন্সহীন ক্লিনিক-হাসপাতালের বিরুদ্ধে কঠোর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
দেশে ব্যাঙের ছাতার মতো প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এসব প্রতিষ্ঠানের অনেকেরই কোনো জবাবদিহিতা নেই। লাইসেন্স না থাকলে পর্যায়ক্রমে সেসব ক্লিনিক-হাসপাতাল বন্ধ করে দেওয়া হচ্ছে।রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।তিনি বলেন, ‘দেশে ব্যাঙের ছাতার মতো প্রাইভেট ক্লিনিক-হাসপাতাল গড়ে উঠেছে। গত ১৭ বছর এদের কোনো অ্যাকাউন্টেবিল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দীর্ঘ ৩৫ বছর পর ফের প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটে রাষ্ট্রপতি পেল বাংলাদেশ। জাতীয় সংসদে ভোটাভুটিতে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী-নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৩টি ভোট পড়ে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হয়। ভোট গণন

ধামইরহাটে নারীকে হত্যা করে লাশে আগুন: ২৪ ঘণ্টায় সাবেক মেম্বারসহ গ্রেপ্তার ২
নওগাঁর ধামইরহাটে মেরিনা বেগম (৪৫) নামে এক নারীকে পরিকল্পিতভাবে হত্যার পর পরিচয় গোপন করতে তার মরদেহে আগুন দেওয়ার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন ধামইরহাট উপজেলার মড়লই গ্রামের সাবেক ইউপি সদস্য মো. বাবুল হোসেন (৪৯) এবং একই গ্রামের মো. তারেক রহমান (২১)। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আরও দুইজন জড়িত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোয়ে

সাপাহারের কৃতী সন্তান সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান দুদকের নতুন চেয়ারম্যান
নওগাঁর সাপাহারের কৃতী সন্তান ও সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুসারে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।এর আগে বিচারপতি এ কে এম আস

পাকুন্দিয়ায় নারীর আলোর মিছিল ও ব্রহ্মপুত্রের জলে রূপালী স্বপ্ন
যেখানে ব্রহ্মপুত্রের শান্ত জলধারা রোদের আলোয় ঝিলমিল করে ওঠে, যেখানে পলিমাটির সুবাসে মিশে থাকে মেহনতি মানুষের জীবনের আশা-আকাঙ্ক্ষা—সেই রূপসী বাংলার বুকে আছড়ে পড়ল উন্নয়ন ও সম্ভাবনার এক নতুন ঢেউ। নারীদের আলোর মিছিলে শামিল করার দৃঢ় অঙ্গীকার নিয়ে উন্মোচিত হলো এক নবতর দিগন্ত। শিক্ষার বাতিঘরকে প্রান্তিক কন্যাকুল থেকে শুরু করে সর্বস্তরে ছড়িয়ে দিতে এবং দেশের অর্ধেক জনগোষ্ঠীকে আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করতে ঐতিহাসিক ঘোষণা এসেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার প্রাঙ্গণ থেকে।রবিবার (১৬ অগাস্ট) দুপুর ১২টায় জাতীয় মৎস্

বদলগাছীতে ১৩ বছরের কিশোরীকে জড়িয়ে ধরে ধর্ষণচেষ্টার অভিযোগ
নওগাঁর বদলগাছী উপজেলার ছোট কাবলা গ্রামে ১৩ বছরের এক কিশোরীকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আমজাদ (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি গত বুধবার, ১২ আগস্ট সকালে ঘটেছে বলে কিশোরীর পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় নানা ধরনের বক্তব্য পাওয়া গেলেও কিশোরীর পরিবার ও স্থানীয় একাধিক ব্যক্তির বক্তব্যে অভিযোগের বিষয়ে গুরুতর তথ্য উঠে এসেছে। তবে অভিযোগের প্রকৃত সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।কিশোরীর পরিবারের দাবি, ১২ আগস্ট বুধবার ভোরবেলা সে তাল কুড়াতে

দুই শতাব্দীর ঐতিহ্যের ধারক পত্নীতলা থানা
বাংলাদেশের প্রাচীনতম থানাগুলোর অন্যতম নওগাঁ জেলার পত্নীতলা থানা। ব্রিটিশ শাসনামলে ১৮০৭ সালে প্রতিষ্ঠিত এই থানা দুই শতাব্দীরও বেশি সময় ধরে আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ঐতিহাসিক এই থানাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বর্তমান নজিপুর শহর এবং পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়েছে পত্নীতলা উপজেলা।নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ১৭৯২ সালের ৭ নভেম্বর বেঙ্গল প্রেসিডেন্সি সরকারের অধীনে ভারতবর্ষে আধুনিক থানা ব্যবস্থা চালু হয়

নিরাপদ সড়ক গড়তে পরিবহন শ্রমিকদের দায়িত্বশীল হতে হবে: নওগাঁর পুলিশ সুপার
নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে পরিবহন শ্রমিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। চালকদের অতিরিক্ত গতি পরিহার, মাদকমুক্ত থেকে যানবাহন পরিচালনা এবং যাত্রীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।মঙ্গলবার নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নওগাঁ জেলা বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক


