লিড নিউজ

শ্রীপুরে মাদকবিরোধী আলোচনা সভা ও কার্যকরী কমিটি গঠন

শ্রীপুরে মাদকবিরোধী আলোচনা সভা ও কার্যকরী কমিটি গঠন

⎙ প্রিন্ট
শ্রীপুরে মাদকবিরোধী আলোচনা সভা ও কার্যকরী কমিটি গঠন
শ্রীপুরে মাদকবিরোধী আলোচনা সভা ও কার্যকরী কমিটি গঠন
⌖ শ্রীপুর
গাজীপুরের শ্রীপুরে মাদক, চুরি ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে আলোচনা সভা ও কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় শ্রীপুরের রহমতপুর বাঘমারা এলাকায় জামিয়াতুল আতফাল মাদ্রাসা মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব কাজী মইনুদ্দীন আহমাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। আরো উপস্থিত ছিলেন শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ খোকন প্রধান, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ টিপু সুলতান,সাবেক ছাত্রনেতা এস এম জাবেদ, ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী কামরুল মন্ডল, যুবদল নেতা জহির খান,সভায় মাদক, চুরি ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ ও সুন্দর সমাজ গঠনে স্থানীয়দের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।আলোচনা সভা শেষে এলাকার মাদক ও অপরাধ প্রতিরোধ এবং সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি পাবে এবং শান্তিপূর্ণ, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।

সম্পর্কিত সংবাদ