শিক্ষা

উখিয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজ বৃহস্পতিবার ১৩ আগস্ট'২৬ সকাল ১০.০০ টায় উখিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হল রুমে উখিয়া উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এসএসসি পরীক্ষা ২০২৬ সালের ফলাফল পর্যালোচনা ও আগামীতে করণীয় বিষয়ে মতবিনিময় সভা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত ফলাফল পর্যালোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জে

কেন বুধবার বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান?
পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় এ উপলক্ষে এক দিনের ছুটি রাখা হয়েছে।ছুটির আওতায় থাকছে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়। তবে আখেরি চাহার সোম্বা কোনো সরকারি সাধারণ ছুটি নয়। এটি ঐচ্ছিক ছুটির তালিকাভুক্ত একটি দিন।জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয়ের

এসএসসিতে কৃতীদের অভিনন্দন, ব্যর্থদের নতুন করে শুরুর আহ্বান রনির
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এসো নবীন ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফেরদৌস হোসেন রনি।মঙ্গলবার এক বিবৃতিতে এবং নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করেন।শিক্ষার্থীদের উদ্দেশে ফেরদৌস হোসেন রনি বলেন, ‘তোমাদের এই অর্জন শুধু তোমাদের ও পরিবারের আনন্দ নয়, বরং সমাজ ও দেশে

এসএসসিতে শামসুল হক খান স্কুলের বাজিমাত, জিপিএ-৫ পেল ৭৯৩ জন
সামাজিক ও আর্থ-সামাজিক নানা প্রতিকূলতা এবং শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর তদারকির মধ্যেও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৫৯ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ পেয়েছে ৭৯৩ জন শিক্ষার্থী।প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রভাতী, দিবা ও ইংলিশ ভার্সনের শিক্ষার্থীরা বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তিন বিভাগেই শিক্ষার্থীরা ভালো ফলাফল

সাফল্যের আলোয় উজ্জ্বল এ. কে. স্কুল এন্ড কলেজ: ২৭৮ জনের জিপিএ-৫, পাশের হার ৯৫.৬৫
প্রকাশিত ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে বরাবরের মতোই সাফল্যের দ্যুতি ছড়িয়েছে রাজধানীর অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ‘এ. কে. স্কুল এন্ড কলেজ’। অদম্য মেধা ও কঠোর পরিশ্রমের ফল হিসেবে প্রতিষ্ঠানটি থেকে এবার রেকর্ড ২৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫.০০ অর্জন করেছে।প্রতিষ্ঠান সূত্রের প্রাপ্ত তথ্যে জানা যায়, এ বছর এ. কে. স্কুল এন্ড কলেজ থেকে সর্বমোট ১১৫০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। যার মধ্যে সফলভাবে উত্তীর্ণ হয়েছে ১১০০ জন শিক্ষার্থী। প্রতিষ্ঠানটিতে এবার সার্বিক পা

এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর বোর্ডে চুয়াডাঙ্গার অবস্থান ৩য়, পাসের হার ৬৮.৭০
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ঘোষিত ফলাফলে যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন চুয়াডাঙ্গা জেলায় পাসের হার দাঁড়িয়েছে ৬৮.৭০ শতাংশ। বোর্ডের গড় পাসের হার ৬৬.২৭ শতাংশকে পেছনে ফেলে জেলাটি আগের বছরের ষষ্ঠ অবস্থান থেকে উন্নতি করে এবার বোর্ডে ৩য় স্থান অর্জন করেছে।এ বছর যশোর বোর্ডের অধীনে চুয়াডাঙ্গা জেলার ১৯টি কেন্দ্রের ১৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৮ হাজার ৫৯৪

পাকুন্দিয়ার বালিকা বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
শ্রেণিকক্ষ আছে, বেঞ্চ আছে, শিক্ষকও আছেন। নিয়মিত সরকারি বেতন-ভাতাও পাচ্ছেন বিদ্যালয়ের শিক্ষকরা। কিন্তু কাঙ্ক্ষিত শিক্ষার পরিবেশ ও ফলাফল নেই। এরই মধ্যে সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেওয়া পাঁচ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন।বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষক রয়েছেন আটজন। বিপরীতে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন মাত্র পাঁচজন শিক্ষার্থী। অর্থাৎ পরীক্ষার্থী সংখ্যার তুলনায় শিক্ষক রয়েছেন বেশি। এরপরও পাঁচজনের কেউ পাস না করায় ব

কক্সবাজার সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
কক্সবাজার সরকারি কলেজে এইচএসসি প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মো. মফিজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অহিদুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মিঠূন চক্রবর্তী, ইংরেজি বিভাগের প্রভাষক আবু বক্ক

পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ শিক্ষাবোর্ড
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম পাসের হার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে, ৫৭ দশমিক ৩৯ শতাংশ।সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।[TECHTARANGA-POST:12651]

দেবীগঞ্জে এসএসসির ফলে সবার শীর্ষে গোবিন্দ আইডিয়াল, দ্বিতীয় এনএন স্কুল
পঞ্চগড়ের দেবীগঞ্জে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সাফল্যের দিক থেকে শীর্ষস্থান অর্জন করেছে গোবিন্দ আইডিয়াল স্কুল এন্ড কলেজ। দ্বিতীয় অবস্থানে রয়েছে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় (এনএন স্কুল)।সোমবার (১০ আগস্ট) সকালে প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।এবার গোবিন্দ আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ১১২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১০২ জন পাস করেছে এবং ১০ জন অকৃতকার্য হয়েছে। বিদ্যালয়টির ২৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।দ্বিতীয় অবস

দিনাজপুর শিক্ষাবোর্ড : ১৮ বিদ্যালয়ের সবাই ফেল
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় ১৮টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এসব বিদ্যালয় থেকে মোট ১২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও ফলাফলে সবাই অকৃতকার্য হয়েছেন।সোমবার (১০ আগস্ট) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, রংপুর বিভাগের আট জেলার ১৮টি বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় ১২৪ জন শিক্ষার্থী অংশ নেন। তবে এসব বিদ্যালয়ের কোনো শিক্ষা

২২৬ মাদরাসায় পাস করেনি কেউ
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এবারের দাখিল পরীক্ষায় ২২৬টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৮৬টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৪০টি।সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। এদিন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।এবার দাখিল পরীক্ষায় মোট ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী পাস করেছে। তাদের মধ্যে ছাত্র ৮১ হাজার ৭৬৫ জন এবং ছাত্রী ৮৩ হাজার ৩২ জন। দাখিলে


