শিক্ষা

বন্দরে ড. আফজাল হোসেন স্কুলে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও মহড়া

অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া

প্রিন্ট
বন্দরে ড. আফজাল হোসেন স্কুলে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও মহড়া
ছবিঃ প্রতিনিধি।
# অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া ⌖ বন্দর

নারায়ণগঞ্জের বন্দরে ড. আফজাল হোসেন স্কুল অ্যান্ড কলেজে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বন্দর উপজেলার উদ্যোগে এ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিসের ৬ জন সদস্য এবং বিদ্যালয়ের প্রায় ১০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অগ্নিনির্বাপণ, উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা এবং ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের কৌশল হাতে-কলমে শেখানো হয়।

এ সময় অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে উপস্থিতদের সচেতন করা হয়। পাশাপাশি জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের হটলাইন ১০২ নম্বরে যোগাযোগের বিষয়ে প্রচার করা হয়।

এ বিষয়ে মানববন্ধন স্টেশন অফিসার, সঞ্জয় খান বলেন, অগ্নিকাণ্ডের সময় দ্রুত ও সঠিকভাবে পরিস্থিতি মোকাবিলায় প্রশিক্ষণ ও মহড়া গুরুত্বপূর্ণ। নিয়মিত সচেতনতা ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে অগ্নিদুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।

সম্পর্কিত সংবাদ