ঢাবিতে কক্সবাজার স্টুডেন্ট ফোরাম এর বার্ষিক নির্বাচন সম্পন্ন
সভাপতি এমরান, সাধারণ সম্পাদক তারেক রহমান শাকিব।
কক্সবাজার স্টুডেন্ট ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।নির্বাচিত হয়ে নতুন নেতৃত্বের আসনে আরোহী যথাক্রমে সভাপতি এমরান, সাধারণ সম্পাদক তারেক রহমান শাকিব।৯৩ ভোট পেয়ে সভাপতি এমরান খান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক তারেক রহমান শাকিবঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সংগঠনের বিগত কমিটির সাধারণ সম্পাদক এমরান খান। আর সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিজয় একাত্তর হলের পাঠকক্ষ সম্পাদক ও ডুসাটের বর্তমান সাধারণ সম্পাদক তারেক রহমান শাকিব।আজ অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এমরান খান (২০১৯–২০ সেশন) এবং আব্দুল্লাহ আল জোবাইর (২০২০–২১ সেশন), যিনি এফ রহমান হলের এজিএস হিসেবে দায়িত্ব পালন করছেন।নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩১৫ জন। এর মধ্যে ভোট প্রদান করেন ১৫২ জন। গণনা শেষে ২টি ভোট বাতিল ঘোষণা করা হয়। সভাপতি পদে এমরান খান ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল জোবাইর পান ৫৭ ভোট।অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে তারেক রহমান শাকিব ছাড়া কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিশ্চিত করতে তিন দফা নির্বাচনের তারিখ বাড়ানো হলেও শেষ পর্যন্ত কোনো প্রার্থী পাওয়া যায়নি।এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আহমেদ আল শাইখ।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রধান অধ্যাপক আবসার কামাল। এছাড়াও সংগঠনের সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সাবেক নেতৃবৃন্দ ও উপস্থিত সদস্যরা উষ্ণ অভিনন্দন জানান।নবনির্বাচিত প্রতিনিধিরা জানিয়েছেন, ২০২৬–২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি অতি দ্রুত ঘোষণা করা হবে। নতুন কমিটির মাধ্যমে কক্সবাজারের শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নব নির্বাচিত কক্সবাজার স্টুডেন্ট ফোরামের সভাপতি- সেক্রেটারি, ছাত্র প্রতিনিধি ওসকল সদস্য।








