তরুনদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস তৈরি এবং নেতৃত্বের নতুন সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে নেতৃত্ব বিকাশমূলক প্রশিক্ষণ ‘লার্ন টু লিড’।
গত ১৬ অক্টোবর নারায়ণগঞ্জের ডাকবাংলোতে লাল সবুজ সোসাইটির উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে সেশন পরিচালনা করেন লাল সবুজ সোসাইটির প্রোগ্রাম সমন্বয়ক আজিজুন নাহার তমা এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন।
প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং নিজেদের সম্ভাবনা সম্পর্কে জানার সুযোগ তৈরি করা হয়। পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশ ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে অংশগ্রহণকারীদের উৎসাহিত করা হয়।
আয়োজনটি তরুণদের জন্য শেখা, অভিজ্ঞতা অর্জন এবং নিজেদের আরও এক ধাপ এগিয়ে নেওয়ার একটি সুযোগ হিসেবে বিবেচিত হয়।
নারায়ণগঞ্জে লাল সবুজ সোসাইটির উদ্যোগে ‘লার্ন টু লিড’ প্রশিক্ষণ অনুষ্ঠিত
তরুনদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ








