শিক্ষা

শহীদ এটিএম জাফর আলম উচ্চ বিদ্যালয়ে শুরু হলো এক্সট্রা ইংলিশ স্পোকেন কোর্স

শুরু হলো এক নতুন যাত্রা

প্রিন্ট
শহীদ এটিএম জাফর আলম উচ্চ বিদ্যালয়ে শুরু হলো এক্সট্রা  ইংলিশ স্পোকেন কোর্স
উদ্বোধনী বক্তব্য রাখছেন প্রধান শিক্ষক
⌖ উখিয়া
শহীদ এটিএম জাফর আলম উচ্চ বিদ্যালয় শুরু হলো ইংলিশ স্পোকেন কোর্সের এক নতুন যাত্রা ।
বর্তমান বিশ্বে ইংরেজি ভাষার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে, আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিতে কথা বলতে এবং ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনের জন্য নিজেদের দক্ষ করে তুলতে শহীদ এটিএম জাফর আলম উচ্চ বিদ্যালয়ে আজ থেকে চালু হলো “English Spoken Course”। 
কোর্সটির শুভ উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা জামান চৌধুরী।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বর্তমান বিশ্বে ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা, এর ব্যবহারিক গুরুত্ব এবং ইংরেজিতে দক্ষতা অর্জনের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়েরসিনিয়র সহকারী শিক্ষক সাইফুল ইসলাম।এছাড়াও শিক্ষার্থীদের ইংরেজি শেখার প্রতি আগ্রহ, আত্মবিশ্বাস ও নিয়মিত অনুশীলনের গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা শারমিন আক্তার। English Spoken Course-এর নিয়মিত ক্লাস প্রতি সপ্তাহে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের Spoken English ও Communication Skills উন্নয়নে ক্লাস পরিচালনা করবেন অত্র বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা এবং English Garden-এর সহকারী শিক্ষক শারমিন আক্তার।এই উদ্যোগের মূল লক্ষ্য—শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়; বরং শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলার দক্ষতা, আত্মবিশ্বাস, যোগাযোগের সক্ষমতা এবং বাস্তব জীবনে ইংরেজির ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি করা। আজকের এই ছোট্ট উদ্যোগই হোক আগামী দিনের আত্মবিশ্বাসী ও দক্ষ প্রজন্ম গড়ার ভিত্তি।সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের আন্তরিক সহযোগিতা, পরামর্শ শহীদ এটিএম জাফর আলম উচ্চ বিদ্যালয়ের এই নতুন যাত্রা আরও এগিয়ে যাবে—ইনশাআল্লাহ। Let’s learn English, speak English, and grow with confidence.

সম্পর্কিত সংবাদ