প্রশাসন

নাগরিকসেবায় গতি, অপরাধ দমনে কঠোরতা প্রশংসিত ওসি শামসুল হাবিব

প্রিন্ট
নাগরিকসেবায় গতি, অপরাধ দমনে কঠোরতা প্রশংসিত ওসি শামসুল হাবিব
ওসি শামসুল হাবিব
⌖ সিলেট সদর
ঘুষ ও দালালের দৌরাত্ম্য রোধ, দ্রুত নাগরিকসেবা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা রাখায় প্রশংসা পাচ্ছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব।
থানায় সেবাপ্রত্যাশী সাধারণ মানুষকে হয়রানি থেকে রক্ষা এবং দালালের মাধ্যমে সেবা নেওয়ার প্রবণতা বন্ধে গুরুত্ব দেওয়া হচ্ছে। জিডি, অভিযোগ গ্রহণ, মামলা-সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন নাগরিকসেবা দ্রুত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে থানায় এসে সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি চোরাচালান, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধপ্রবণ এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কে বাড়ানো হয়েছে নজরদারি। সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ পণ্য প্রবেশ ও পরিবহনের সম্ভাব্য রুটগুলোতেও পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে।
কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে বিশেষ নজরদারি। অপরাধপ্রবণ এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্থানীয়দের মতে, থানাকে দালালমুক্ত রাখা, দ্রুত নাগরিকসেবা নিশ্চিত করা এবং অপরাধের বিরুদ্ধে দৃশ্যমান তৎপরতা সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা বাড়াতে সহায়ক হচ্ছে। ফলে জালালাবাদ থানায় ওসি শামসুল হাবিবের কার্যক্রম নিয়ে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে।
ওসি শামসুল হাবিব বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। থানায় ঘুষ, দালালি কিংবা কোনো ধরনের হয়রানি কোনোভাবেই বরদাশত করা হবে না। চোরাচালান, মাদক, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে আইনানুগ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অপরাধ, অপরাধী ও সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানাই।

সম্পর্কিত সংবাদ