প্রশাসন

বান্দরবানে সেনা জোনের উদ্যোগে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন

⎙ প্রিন্ট
বান্দরবানে সেনা জোনের উদ্যোগে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন
⌖ বান্দরবান সদর

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে বান্দরবানে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বান্দরবান সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি।
রবিবার (২৫ অক্টোবর ২০২৬) বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত ‘শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি, জোন কমান্ডার, বান্দরবান সদর জোন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি সম্পদ বড়ুয়া।
শুভ প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশের গুরুত্ব প্রতিফলিত হয়। বান্দরবানের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং ধর্মীয় সম্প্রীতির পরিবেশ অটুট রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক উৎসব নির্বিঘ্নে উদযাপনে সহযোগিতা এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বান্দরবান সদর জোনের এ ধরনের অংশগ্রহণ স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখছে।
বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সকল সম্প্রদায়ের সহাবস্থান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সম্পর্কিত সংবাদ