মাদক দ্রব

পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক

⎙ প্রিন্ট
পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক
⌖ পত্নিতলা
নওগাঁর পত্নীতলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১৮ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধীন শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তি মো. সেকেন্দার আলী (৫৯)। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার আমন্ত গ্রামের মৃত আতাম উদ্দিন মন্ডলের ছেলে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, শীতলমাঠ বিওপির টহল কমান্ডার নায়েক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৫৪/২-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শীতলমাঠ গজুর মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ১৮ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ সেকেন্দার আলীকে আটক করা হয়।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জব্দ করা মালামালসহ তাকে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।

সম্পর্কিত সংবাদ