মাদক দ্রব

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ২০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক

⎙ প্রিন্ট
ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ২০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক
⌖ ধামইরহাট

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাহফুজুর রহমান (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাজলপুর গ্রামের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বস্তাবর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৬১/৫-এস থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাজলপুর গ্রামের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় ২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাহফুজুর রহমানকে আটক করা হয়।

আটক মাহফুজুর রহমান ধামইরহাট উপজেলার তালবুনা ছিলিমপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।

বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়ের শেষে জব্দ করা ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।

সম্পর্কিত সংবাদ