মাদক দ্রব

মান্দায় ৯৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক বিক্রেতা গ্রেফতার

⎙ প্রিন্ট
মান্দায় ৯৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক বিক্রেতা গ্রেফতার
⌖ মান্দা
নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৫০ গ্রাম গাঁজাসহ মমতাজ বেগম (৫০) নামে এক নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার ভারশো ইউনিয়নের হোসেনপুর গ্রামের ঈদগাহ মাঠের পশ্চিম পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মমতাজ বেগম রাজশাহীর তানোর উপজেলার মাদারীপুর গ্রামের মো. মোকছেদ সোনারের স্ত্রী এবং মৃত কেফাতুল্লা ওরফে চিরু মণ্ডলের মেয়ে।
পুলিশ জানায়, মান্দা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে হোসেনপুর গ্রামের ঈদগাহ মাঠের পশ্চিম পাশে অভিযান চালিয়ে মমতাজ বেগমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতার মমতাজ বেগমের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ