মাদক দ্রব

ধামইরহাট সীমান্তে ট্যাপেন্টাডলসহ যুবক আটক

⎙ প্রিন্ট
ধামইরহাট সীমান্তে ট্যাপেন্টাডলসহ যুবক আটক
⌖ ধামইরহাট

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ নাহিদ ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে উপজেলার আগ্রাদ্বিগুন বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। আটক নাহিদ ইসলাম ধামইরহাট উপজেলার আগ্রাদিগুন এলাকার পাথরঘাটা গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আগ্রাদ্বিগুন বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৫৭/৪-আর থেকে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাথরকাটা এলাকায় অবস্থান নেয়। এ সময় পাকা রাস্তার দক্ষিণ পাশে অভিযান চালিয়ে নাহিদ ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়ের শেষে জব্দ করা মালামালসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।

সম্পর্কিত সংবাদ