মাদক দ্রব

ভাঙ্গায় ১১৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

⎙ প্রিন্ট
ভাঙ্গায় ১১৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

ফরিদপুরের ভাঙ্গায় ১ হাজার ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কবির মাতুব্বর (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর)রাতে উপজেলার আলগী ইউনিয়নের মানিকদী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মামুন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় মানিকদী গ্রামের একটি টিনের ঘর থেকে ১ হাজার ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে কবির মাতুব্বরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত হলেন, কবির মাতুব্বর মানিকদী গ্রামের মাহাবুর মাতুব্বরের ছেলে।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্পর্কিত সংবাদ