ভাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, ভূমি অফিসে অতিরিক্ত বিভাগীয় কমিশনার
ফরিদপুরের ভাঙ্গায় শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। অন্যদিকে, ভূমি প্রশাসনের কার্যক্রম তদারকিতে উপজেলা ভূমি অফিস ও পৌর ভূমি অফিস পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন। পৃথক এসব পরিদর্শনে পূজামণ্ডপের পরিবেশ পর্যবেক্ষণের পাশাপাশি ভূমিসেবার মানোন্নয়ন ও দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতার ওপর গুরুত্ব দেওয়া হয়।মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসক মাজহারুল ইসলাম ভাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি পূজার ব্যবস্থাপনা ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।এর আগে সোমবার (১৯ অক্টোবর) ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন ভাঙ্গা উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস ও ভাঙ্গা পৌর ভূমি অফিস পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি ভূমি উন্নয়ন কর আদায়, সরকারি খাসজমি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ, ভূমিসেবা সহজীকরণ এবং ভূমি ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় ভূমিসংক্রান্ত নথিপত্র ও রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ, নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল এবং সরকারি নির্দেশনা অনুসরণ করে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।এ সময় ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল্লাহসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা সহ এসময় উপস্থিত ছিলেন।








