শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর ২০২৬ তারিখে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে বন্দর ফায়ার স্টেশন। এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ, সহকারী কমিশনার (ভূমি), বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক।
পরিদর্শনকালে বন্দর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সঞ্জয় খান পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতন করেন। এ সময় তাঁদের ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের নিয়মাবলি সম্পর্কে অবহিত করা হয়।
এ ছাড়া জরুরি পরিস্থিতিতে দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে হটলাইন নম্বর ১০২ এবং বন্দর ফায়ার স্টেশনের মোবাইল নম্বর প্রচার করা হয়।
পূজামণ্ডপগুলোতে অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম ব্যবহারে প্রস্তুত থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বন্দরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক নির্দেশনা
ফায়ার সার্ভিস কতৃক বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন








