পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ভারতীয় মোটরসাইকেল আটক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি ভারতীয় মোটরসাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক মোটরসাইকেলটির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৫ হাজার টকা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ ঝালংগী বিওপির বিশেষ টহলদল চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝালংগী পাকা রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় মোটরসাইকেল আটক করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার প্রতিরোধ, রাষ্ট্রীয় রাজস্ব সুরক্ষা এবং সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করছে। চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি








