অর্থনীতি

দেড় মাসের মধ্যে সর্বোচ্চে স্বর্ণের দাম
ডলারের দুর্বলতা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনাকে ঘিরে আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার (৬ আগস্ট) মূল্যবান ধাতুটি প্রায় দেড় মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো বেড়েছে স্বর্ণের দাম।বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৬ মিনিটে স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,২৫৪.৯৮ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে স্বর্ণের দাম ১৮ জুনের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গো

আজকের বাজারে স্বর্ণের দাম কত ?
বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের (তেজাবি স্বর্ণ) দাম বৃদ্ধি পাওয়ায় নতুন করে স্বর্ণের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই মূল্যহার অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, গত ৩১ জুলাই প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়। নতুন এ দাম শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং বুধবার (৫ আগস্ট) দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানেও এ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৯ বিলিয়ন ডলার
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৪ আগস্ট পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন মার্কিন ডলারে।এদিকে নতুন অর্থবছরের শুরুতেই প্রবাসী আয়েও দেখা গেছে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি। চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম তিন দিনে (১-৩ আগস্ট) দেশে রেমিট্যান্স এসেছে ৪০৬ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময় এ পরিমাণ ছিল ২২০ মিলিয়ন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৮৪ দশমিক ৪ শতাংশ।বাং

তেলের বাজারে ফের অস্থিরতা, উত্তেজনার কেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইরান
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন করে বাড়ায় দ্রুত কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।মঙ্গলবার লেনদেনে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য প্রতি ব্যারেলে ৬২ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৩৯ মার্কিন ডলারে।এর আগে টানা দরপতনে ব্রেন্টের দাম প্রায় ৭ শতাংশ কমে তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। তবে নতুন করে ভূরা

দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬.৪৬ বিলিয়ন ডলারে
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ অব্যাহতভাবে বাড়তে থাকায় রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে। এতে দেশের বৈদেশিক খাতের সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যৌথ পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি জানান, গত ২ আগস্ট ২০২৬ পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪৬৯ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায়

প্রবাসীদের আস্থায় রেমিট্যান্সে উল্লম্ফন, বেড়েছে ২৩.৪ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই দেশের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে স্বস্তির বার্তা মিলছে।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত দেশে মোট ৩.১৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ২.৫৩৮ বিলিয়ন মার্কিন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ ২৩.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।কেন্দ্র

আজকের মুদ্রা বিনিময় হার কত ?
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের দামে কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্কিন ডলারের গড় বিনিময় হার ১২৩ টাকা ৮১ পয়সায় স্থির রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে ডলারের দাম কিছুটা বেড়েছিল, যার প্রভাব এখনো বাজারে বিদ্যমান।অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আজ বেশির ভাগ গুরুত্বপূর্ণ বিদেশি মুদ্রার দাম কিছুটা কমেছে। এর মধ্যে ইউরো, ব্রিটিশ পাউন্ড, চীনা ইউয়ান এবং অস্ট্রেলীয় ডলারের বিনিময় হার নিম্নমুখী হয়েছে।তবে ভারতীয় রুপি, জাপানি ইয়েন এ

আজকের মুদ্রা বিনিময় হার কত ?
বিশ্বের বিভিন্ন দেশে এক কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসী কর্মরত রয়েছেন। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও ভ্রমণের প্রয়োজনেও প্রতিদিন বৈদেশিক মুদ্রার লেনদেন হচ্ছে। ফলে প্রবাসী আয় দেশে পাঠানো কিংবা বিদেশি মুদ্রা কেনাবেচার আগে সর্বশেষ বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সোমবার (৩ আগস্ট) বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার (বিডিটি) বিনিময় হার নিচে দেওয়া হলো।দেশ ও মুদ্রাবাংলাদেশি টাকা (৳)মালয়েশিয়ান ১ রিংগিত৩০ টাকা ৩১ পয়সাসৌদি ১ রিয়াল৩৩ টাকামার্কিন ১ ডলার১২৩ টাকা ৩৪ পয়সাইউরোপীয় ১ ইউ

আজকের বাজারে স্বর্ণের দাম কত ?
বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতার পাশাপাশি স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বাড়ায় আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।গত ৩১ জুলাই প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। নতুন এ মূল্য শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে, যা আজ সোমবারও দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বহাল রয়েছে।নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটে

দীর্ঘদিনের পদবঞ্চনা দূর করে নিয়মিত পদোন্নতির দাবি
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে নিয়মিত পদোন্নতি নিশ্চিত এবং দীর্ঘদিনের পদবঞ্চনা দূর করার দাবি জানিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ বাংলাদেশ। সংগঠনটির অভিযোগ, সুপারনিউমারারি পদোন্নতির জটিলতা এবং নতুন অর্গানোগ্রাম অনুমোদনে দীর্ঘসূত্রতার কারণে বহু যোগ্য কর্মকর্তা বছরের পর বছর পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন।শনিবার (১ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে সংগঠনের আহ্বায়ক মোতাহের হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. আশিকুর রহমান, জহির রায়হান, খালিদ সাইফুল্লাহ, জাকির হোসেন, সুমন ঘোষ,

কটিয়াদীতে নদের তলদেশে তিতাসের গ্যাস পাইপলাইনে লিকেজ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের কাজীরচর এলাকায় আড়িয়াল খাঁ নদের তলদেশ দিয়ে যাওয়া তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন পাইপলাইনে বড় ধরনের লিকেজের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে উচ্চচাপে গ্যাস নিঃসরণ হওয়ায় নদের পানিতে সারাক্ষণ বুদ্বুদ দেখা যাচ্ছে এবং আশপাশে ছড়িয়ে পড়ছে তীব্র গ্যাসের গন্ধ। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।স্থানীয় বাসিন্দা ও তিতাস গ্যাস সূত্রে জানা গেছে, প্রায় তিন দশক আগে নরসিংদী থেকে কিশোরগঞ্জে গ্যাস সরবরাহের জন্য আড়িয়াল খাঁ নদের তলদেশ দিয়ে এই সঞ্চালন পাইপলাইন স্

একসঙ্গে বন্ধ এস আলম গ্রুপের ১১ কারখানা
চট্টগ্রামে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের মালিকানাধীন ১১টি শিল্পকারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষের নোটিশ অনুযায়ী, ১ আগস্ট থেকে এসব কারখানায় উৎপাদন কার্যক্রম স্থগিত থাকবে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল থেকে শুক্রবার পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন কারখানার নোটিশ বোর্ডে এ ঘোষণা টানানো হয়। একযোগে এতগুলো শিল্পপ্রতিষ্ঠান বন্ধের ঘটনায় চট্টগ্রামের শিল্পাঞ্চলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চিনি, সিমেন্ট, ভোজ্যতেল, ইস্পাত, ব্যাগ উৎপাদন এবং বি


