সারাদেশ

গাজীপুরে ডিসির গণশুনানি: ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন

শারীরিক প্রতিবন্ধকতা ও চরম দারিদ্র্যের কারণে শৈশবেই ভিক্ষাবৃত্তিতে নামতে হয়েছিল ৩৩ বছর বয়সী আল-আমিন ভূঁইয়াকে। দুই হাতের ওপর ভর দিয়ে চলাফেরা করা এই যুবকের ইচ্ছে ছিল ভিক্ষা ছেড়ে নিজে ছোটখাটো ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার। তবে অর্থের অভাবে দীর্ঘদিন ধরে তা আটকে ছিল। অবশেষে গাজীপুরের জেলা প্রশাসকের (ডিসি) হস্তক্ষেপে নিজের স্বপ্ন পূরণের পথ খুঁজে পেলেন তিনি।

⎙ প্রিন্ট
গাজীপুরে ডিসির গণশুনানি: ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন



​শারীরিক প্রতিবন্ধকতা ও চরম দারিদ্র্যের কারণে শৈশবেই ভিক্ষাবৃত্তিতে নামতে হয়েছিল ৩৩ বছর বয়সী আল-আমিন ভূঁইয়াকে। দুই হাতের ওপর ভর দিয়ে চলাফেরা করা এই যুবকের ইচ্ছে ছিল ভিক্ষা ছেড়ে নিজে ছোটখাটো ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার। তবে অর্থের অভাবে দীর্ঘদিন ধরে তা আটকে ছিল। অবশেষে গাজীপুরের জেলা প্রশাসকের (ডিসি) হস্তক্ষেপে নিজের স্বপ্ন পূরণের পথ খুঁজে পেলেন তিনি।​বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সাপ্তাহিক গণশুনানিতে হাজির হয়ে নিজের স্বপ্নের কথা জানান আল-আমিন। ঘটনাটি শোনার পর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া তাকে তাৎক্ষণিক ব্যবসা শুরু করার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে ব্যবসা পরিচালনায় আরও সহযোগিতার আশ্বাস দেন। সহায়তা পেয়ে আবেগাপ্লুত আল-আমিন জেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।​শুধু আল-আমিনই নন, এদিন নানা সংকট ও ভোগান্তি নিয়ে জেলা প্রশাসকের কাছে হাজির হন অর্ধশতাধিক সাধারণ মানুষ। গাজীপুর মহানগরের দীঘিরচালা এলাকা

সম্পর্কিত সংবাদ