সারাদেশ

ব্যবসায়ীর পরিচয়ে তেল নিতে এসে ৫০ হাজার টাকা নিয়ে উধাও
নীলফামারীর ডিমলায় ব্যবসায়ীর পরিচয় দিয়ে তেল নিতে এসে ফিলিং স্টেশনের এক কর্মীর কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আফতাব ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।ফিলিং স্টেশন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি নিজেকে ব্যবসায়ী এবং স্থানীয় এক ব্যবসায়ীর ভাই পরিচয় দিয়ে তেল নিতে আসেন। তেল নেওয়ার পর মূল্য পরিশোধের সময় হিসাব করার কথা বলে এক কর্মীর কাছ থেকে ৫০ হাজার টাকা নেন তিনি। এরপর নিজেই টাকা গুনতে থাকেন।একপর্যায়ে কৌশলে ওই কর্মীর চোখে তেলজাতীয় পদার

ভাঙ্গায় নদীতে পাট ধুতে গিয়ে নিখোঁজ, পরদিন মিলল লাশ
মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবির কান্দা গ্রামে নদীতে পাট ধুতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার একদিন পর মো. মিঠু খলিফা কুমার (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।নিহত মিঠু খলিফা কুমার ওই গ্রামের মৃত রখিবের ছেলে।শনিবার (১৫ আগস্ট) দুপুরে কুমার নদীতে পাট ধোয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, নদীর ওপার থেকে সাঁতার কেটে এপারে আসার সময় নদীর মাঝখানে হঠাৎ পানিতে তলিয়ে যান মিঠু খলিফা। পরে স্থানীয়রা দীর্ঘ সময় নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান

ওসমানীনগরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
ওসমানীনগরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটের ওসমানীনগরে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ আগস্ট) ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।ওসমানীনগর উপজেলা

মাকে জবাই করে হত্যা,ছেলে-শাশুড়ি গ্রেপ্তার
নোয়াখালীর সদর উপজেলায় লাইলি বেগম (৪৬) নামে এক নারীকে গলাকেটে হত্যার ঘটনায় তার ছেলে সৌরভ হোসেনকে (২৮) ও শাশুড়ি তফুরা বেগমকে (৭৫) গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, সৌরভ মাদকাসক্ত ও মানসিক বিকারগ্রস্থ বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।শনিবার (১৫ আগস্ট) বিকেলে আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার ভোর রাতের দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোপাই গ্রামের আলী আজম মহুরী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত লাইলি বেগম ওই

শ্রীপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা
গাজীপুরের শ্রীপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ আগস্ট) শ্রীপুর মডেল মসজিদের হলরুমে শ্রীপুর পৌর বিএনপি ও উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।সভায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশ ও গণতন্ত্রের জন্য তাঁর ভূমিকা এবং বিএনপির আন্দোলন-সংগ্রামে তাঁর অবদা

ইজারা ছাড়াই সরকারি খাস পুকুরে মাছ চাষ! বদলগাছীতে বিএনপি নেতা আহসান হাবিব ভুট্টুর বিরুদ্ধে অভিযোগ
নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁপাডাল মৌজায় সরকারি খাস পুকুর ইজারা ছাড়াই মাছ চাষের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আহসান হাবিব ভুট্টুর বিরুদ্ধে। তাঁর স্ত্রী মিনু আরা পাহাড়পুর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।চাঁপাডাল মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৪৬৯ নম্বর দাগে প্রায় ৫৮ শতাংশ জমির ওপর পুকুরটির অবস্থান। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ১৪৩৩ থেকে ১৪৩৫ সন মেয়াদে উপজেলার কয়েকটি খাস পুকুর ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। একাধিকবার বিজ্ঞপ্তি ও প্রকাশ্য নিলামের

শ্রীমঙ্গল মানে নতুনত্বের ছোঁয়ায় 'কাটাময় ক্যাকটাস'
মৌলভীবাজারের শ্রীমঙ্গল মানেই নতুনত্বের ছোঁয়া আর নয়ন জুড়ানো চায়ের এক স্বর্গরাজ্য। কিন্তু এবার সেই সবুজের বুকে নজর কেড়েছে এক কাঁটাময় ক্যাকটাস। শ্রীমঙ্গলের বিদ্যাবিল চা-বাগানে দেখা মিলেছে ব্যতিক্রমী এক ক্যাকটাস ফুলের, যার রূপ দেখতে দিনের আলো নয়–অপেক্ষা করতে হয় নিঝুম তিমির রাত্রির জন্য।সেরিয়াস গোত্রের এই কলামার ক্যাকটাসটির কাণ্ডজুড়ে তীক্ষ্ণ কাঁটা। কিন্তু সেই রুক্ষ শরীর থেকেই বেরিয়েছে কোমল সবুজ-হলুদ ফুল। উদ্ভিদবিদেরা বলছেন, এই ফুলের প্রধান বৈশিষ্ট্য হলো এটি কেবল রাতেই ফোটে। সূর্যের আলো ফোটার আগেই এ

মান্দায় মাদক মামলায় একজনের কারাদণ্ড ও অর্থদণ্ড
নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে বাঁশবাড়িয়া গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মান্দা উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা

চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
“বাসযোগ্য দেশ চাইলে গাছ লাগানোর বিকল্প নেই”—এমন আহ্বানের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ ১৫ আগস্ট শনিবার দুপুর ১২ টায় সদর উপজেলার বেগনগর কিন্ডারগার্টেন স্কুলের পাশের জমিতে এ কর্মসূচির উদ্বোধন করা হয় । কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমির মোঃ রুহুল আমিন।প্রধান অতিথির বক্তব্যে মোঃ রুহুল আমিন এমপি বলেন, “আম

রাজৈরে প্রবাসীকে বাউন্ডারি নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ
মাদারীপুরের রাজৈর উপজেলায় ক্রয় করা জমিতে বাউন্ডারি নির্মাণে এক সৌদি প্রবাসীকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ইমরান মিনা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে শুক্রবার (১৪ আগস্ট) রাতে রাজৈর থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার তাতীকান্দা গ্রামের কুদ্দুস মিনার ছেলে সৌদি প্রবাসী ইমরান মিনা (৩৫) প্রায় দুই বছর আগে মজিবর সরদারের কাছ থেকে নাগরী ২৮ নম্বর মৌজার বি আর এস খতিয়ান নম্বর ১৫৫৬, প্রস্তাবিত বি আর এস খতিয়ান নম্বর ১৯১১-এর ৪৫০৬ দাগের ১৮ শতাংশ

চুয়াডাঙ্গায় ফুড সাপ্লিমেন্টের মিথ্যা প্রচারণায় ১০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গায় অনঅনুমোদিত ফুড সাপ্লিমেন্ট বিক্রির জন্য মিথ্যা প্রচারণার মাধ্যমে জনগণকে আকৃষ্ট করার অপরাধে এক বিক্রয় প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তার কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।জরিমানাপ্রাপ্ত ব্যক্তি হলেন সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর গ্রামের মো. ইসরাইল হোসেনের ছেলে মো. হাসানুজ্জামান (৪৪)।শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা শহরের সাদেকআলী মল্লিক পাড়ায় আনোয়ার মার্কেটের দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা ক

চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা
অবৈধভাবে অন্যের প্যাকেট ব্যবহার করে জৈব সার বাজারজাতকরণের অপরাধে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহের হোগলডাঙ্গা গ্রামের 'মেসার্স জামান এগ্রো ফার্ম'কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনাকালে এ জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।অভিযান সূত্রে জানা গেছে, হোগলডাঙ


