লিড নিউজ

মুকসুদপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

প্রিন্ট
মুকসুদপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
মুকসুদপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
⌖ মুকসুদপুর
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ভীষ্মদেব মন্ডল, উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন। 
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ভীষ্মদেব মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলামসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।এসময়,ডাঃ ভীষ্মদেব মন্ডলের সাংবাদিকদের সঙ্গে পরিচিতিসহ মুকসুদপুর হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে করনীয় বিষয় নিয়ে আলোচনা করেন। এবং যেকোনো ধরনের সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ভীষ্মদেব মন্ডল, পদন্নোতি হয়ে গত ২০ আগষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে যোগদান করেন।

সম্পর্কিত সংবাদ