সারাদেশ

কুলাউড়ার চা বাগানে পলিথিনে মোড়ানো পাইপগান ও গুলি উদ্ধার

প্রিন্ট
কুলাউড়ার চা বাগানে পলিথিনে মোড়ানো পাইপগান ও গুলি উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়ায় রাজনগর চা বাগান থেকে একটি পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। কালো পলিথিনে মোড়ানো অবস্থায় পড়ে থাকা এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের সময় কাউকে আটক করা যায়নি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া গ্রামের পানাইপুঞ্জি রোডসংলগ্ন চা বাগানে অভিযানটি চালানো হয়।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর একটি দল ওই এলাকায় তল্লাশি চালায়। এ সময় বাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় থাকা কালো পলিথিন থেকে পাইপগান ও গুলি উদ্ধার করা হয়।
র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ উদ্ধার অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত সংবাদ