সারাদেশ

শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

প্রিন্ট
শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
⌖ শ্রীপুর
‎গাজীপুরের শ্রীপুরে ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে বিশেষ আলোচনা সভা ও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।‎শনিবার (১২ সেপ্টেম্বর) শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে শ্রীপুর উপজেলা প্রশাসন।‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  নাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।‎আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার বিস্তার রোধে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।‎বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং সম্ভাব্য মশার প্রজননস্থল পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।‎অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় পর্যায়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

সম্পর্কিত সংবাদ