সারাদেশ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট যুবদলের হুইল চেয়ার বিতরণ

⎙ প্রিন্ট
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট যুবদলের হুইল চেয়ার বিতরণ



জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শারিরীক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন লালমনিরহাট জেলা যুবদল। মঙ্গলবার বিকালে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ীতে ওই হুইল চেয়ার বিতরণ করা হয়।এসময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, জেলা যুবদলের সভাপতি আনিসুল ইসলাম ভিপি আনিচ, সাধারণ সম্পাদক হাসান আলীসহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  এরআগে, রেলওয়ে স্টেশন রোডের জেলা শ্রমিকদল কার্যালয়ে হতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য রাালী রেব হয়ে শহর প্রদক্ষিন করে। পরে শহরের মিশন মোড় এলাকায় আয়োজিত সভায় বক্তব্য দেন জেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।

সম্পর্কিত সংবাদ