সারাদেশ

বেকা নওগাঁ ইউনিটের মাসিক সভা, সভাপতির পুত্র সন্তানের আগমনে মিষ্টিমুখ

⎙ প্রিন্ট
বেকা নওগাঁ ইউনিটের মাসিক সভা,  সভাপতির পুত্র সন্তানের আগমনে মিষ্টিমুখ
⌖ নওগাঁ সদর
বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা), নওগাঁ ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত  হয়েছে। সভা শেষে ইউনিটের সভাপতি মো. মিজানুর রহমান পুত্র সন্তানের পিতা হওয়ায় আনন্দ ভাগাভাগি করতে মিষ্টিমুখের আয়োজন করা হয়।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে নওগাঁর পঞ্চ হোটেলের কনফারেন্স রুমে এ সভা ও মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে সদস্যদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেকা নওগাঁ ইউনিটের সভাপতি মো মিজানুর রহমান, সহ-সভাপতি শামীমা আক্তার, সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন, অর্থ সম্পাদক সজীব আহমেদ, প্রচার সম্পাদক মাহবুব আলম শুভ, মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা, কো- অপ্ট সদস্য আলমগীর কবির সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন বলেন, “সভাপতি মো. মিজানুর রহমানের পরিবারে পুত্র সন্তানের আগমন আমাদের পুরো সংগঠনের জন্য আনন্দের মুহূর্ত। বেকা শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন। আমরা একে অপরের আনন্দ ও সাফল্য ভাগাভাগি করে নিতে চাই। নবজাতকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। পাশাপাশি সকল সদস্যের সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণে বেকা নওগাঁ ইউনিটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আমি আশাবাদী।”
সভাপতি মো. মিজানুর রহমানের পরিবারে নতুন অতিথির আগমন উপলক্ষে উপস্থিত সদস্যরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় মিষ্টিমুখের মধ্য দিয়ে সদস্যরা আনন্দ ভাগাভাগি করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মাসিক সভা ও মিষ্টিমুখ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সম্পর্কিত সংবাদ